ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান পাটওয়ারী’, দাবি মেঘনা আলমের অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন মাশরাফি বাফুফের সঙ্গে কোচের পরিকল্পনা মিলছে না রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন বৈধ গাইবান্ধায় দ্বিগুন দামে চারা কিনে ধান রোপন করছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ‘এটাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়’ ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি, সী-গালের ম্যানেজার গ্রেপ্তার এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে তিন ইরানি পাইলটকে আটকের অভিযোগ অস্বীকার কাতারের

পেলের ৫৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ওলিসের নতুন ইতিহাস

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হারলেও ব্যক্তিগত কীর্তিতে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ফ্রান্সের মিডফিল্ডার মাইকেল ওলিসে। ইংল্যান্ডের বিপক্ষে
  • আপলোড সময় : ১৯ জুলাই ২০২৬, দুপুর ১২:১০ সময়
  • আপডেট সময় : ১৯ জুলাই ২০২৬, দুপুর ১২:১০ সময়
পেলের ৫৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ওলিসের নতুন ইতিহাস

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হারলেও ব্যক্তিগত কীর্তিতে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ফ্রান্সের মিডফিল্ডার মাইকেল ওলিসে। ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত দুটি অ্যাসিস্ট করে এক আসরের বিশ্বকাপে সর্বাধিক অ্যাসিস্টের নতুন বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে ৬-৪ গোলে হেরে যায় ফ্রান্স। তবে ম্যাচের দুই গোলেই সতীর্থ কিলিয়ান এমবাপ্পেকে বল বাড়িয়ে দেন ওলিসে। এর ফলে চলতি বিশ্বকাপে তার মোট অ্যাসিস্টের সংখ্যা দাঁড়ায় ৭।


এই কীর্তির মাধ্যমে ভেঙে যায় বিশ্বকাপের ৫৬ বছরের পুরোনো একটি রেকর্ড। এতদিন এক আসরের বিশ্বকাপে সর্বোচ্চ ৬টি অ্যাসিস্টের রেকর্ড ছিল ব্রাজিল কিংবদন্তি পেলের দখলে। ১৯৭০ সালের বিশ্বকাপে গড়া সেই রেকর্ড দীর্ঘদিন অক্ষত ছিল। অবশেষে ২০২৬ বিশ্বকাপে ওলিসে ৭টি অ্যাসিস্ট করে ইতিহাসের নতুন শীর্ষে উঠে গেলেন। এখন এক আসরের বিশ্বকাপে সর্বাধিক অ্যাসিস্টের রেকর্ড এককভাবেই তার দখলে।


যদিও ফ্রান্স তৃতীয় স্থান অর্জন করতে পারেনি, তবুও পুরো টুর্নামেন্টে আক্রমণভাগে ওলিসের সৃজনশীল ফুটবল এবং সতীর্থদের দিয়ে গোল করানোর দক্ষতা ছিল চোখে পড়ার মতো। তার এই পারফরম্যান্স বিশ্বকাপের অন্যতম বড় ব্যক্তিগত অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান

রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান