ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি

স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল
  • আপলোড সময় : ১৯ জুলাই ২০২৬, বিকাল ৫:৪৯ সময়
  • আপডেট সময় : ১৯ জুলাই ২০২৬, বিকাল ৫:৪৯ সময়
নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি

স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, নির্বাচনে কে অংশ নেবে আর কে নেবে না—সেটি আদালত ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়। এ নিয়ে অন্য রাজনৈতিক দলের বক্তব্যে বিএনপির কোনো অবস্থান নির্ভর করে না।


রোববার (১৯ জুলাই) দুপুরে নির্বাচন ভবনে পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোনো প্রার্থীকে দলীয়ভাবে সমর্থন দেবে কি না—এমন প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, এ বিষয়ে এখনো দলের পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।


অন্য এক প্রশ্নে, একটি রাজনৈতিক দল স্থানীয় সরকার নির্বাচনে একটি দলের অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবি তুলেছে—এ বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে তিনি বলেন, এবারের স্থানীয় নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। তাই কে নির্বাচনে অংশ নেবে, আর কে অংশ নেবে না, সেই সিদ্ধান্ত আদালত ও নির্বাচন কমিশনের এখতিয়ার। অন্য কোনো রাজনৈতিক দলের বক্তব্য বা দাবিকে বিএনপি বিবেচনার বিষয় হিসেবে দেখছে না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ