ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বার্নাব্যু ডাকছে রদ্রিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিশ্বরেকর্ড ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কিয়েভে ড্রোন প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০ বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা
  • আপলোড সময় : ২৫ জুলাই ২০২৬, সকাল ৯:৫৮ সময়
  • আপডেট সময় : ২৫ জুলাই ২০২৬, সকাল ৯:৫৮ সময়
১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে তার রাষ্ট্রপতির দায়িত্বের সমাপ্তি ঘটে। এই পদত্যাগের মাধ্যমে বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসে একটি ব্যতিক্রমী অধ্যায়েরও সূচনা হয়েছে। মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ইতিহাসে একমাত্র রাষ্ট্রপতি, যিনি একই মেয়াদে তিনটি ভিন্ন সরকারের অধীনে দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর তিনি প্রথমে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময় দায়িত্ব পালন করেন। পরে অন্তর্বর্তী সরকারের সময়ও রাষ্ট্রপতির দায়িত্বে বহাল ছিলেন। সর্বশেষ নতুন সরকার গঠনের পরও তিনি দায়িত্ব পালন করেন।


তার পদত্যাগের পর আবারও আলোচনায় এসেছে বাংলাদেশের রাষ্ট্রপতিদের মেয়াদ পূরণের ইতিহাস। স্বাধীনতার পর এখন পর্যন্ত পূর্ণাঙ্গ, ভারপ্রাপ্ত ও অস্থায়ী দায়িত্ব মিলিয়ে মোট ১৮ জন ব্যক্তি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ১২ জনই বিভিন্ন কারণে নির্ধারিত মেয়াদ শেষ করতে পারেননি। বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রপতিদের অসম্পূর্ণ মেয়াদের পেছনে রয়েছে রাজনৈতিক অস্থিরতা, সামরিক অভ্যুত্থান, হত্যাকাণ্ড, গণআন্দোলন, পদত্যাগ ও দায়িত্ব পালনকালীন মৃত্যু। স্বাধীনতার পর বিচারপতি আবু সাঈদ চৌধুরী পদত্যাগ করেন। পরে খন্দকার মোশতাক আহমেদ, বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম, জিয়াউর রহমান, আবদুস সাত্তার, হুসেইন মুহাম্মদ এরশাদ, এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এবং জিল্লুর রহমানসহ আরও কয়েকজন রাষ্ট্রপতি বিভিন্ন কারণে পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি।


সাংবিধানিক বিধান অনুযায়ী মো. সাহাবুদ্দিনের মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত থাকার কথা ছিল। তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে নির্ধারিত সময়ের আগেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। এর মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে পূর্ণ মেয়াদ শেষ করতে না পারা রাষ্ট্রপতিদের তালিকায় নতুন করে যুক্ত হলো তার নাম।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প