ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘বিশ্ব ফুটবল পরিচালনার জন্য অযোগ্য ইনফান্তিনো’ হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প মেসেজে কবুল বললে কী বিয়ে হয়ে যাবে, ইসলাম কী বলে স্পিকারের নির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ উড়িয়ে দিলেন আর্জেন্টিনার ভিডিও অ্যানালিস্ট ‘ষড়যন্ত্র তত্ত্ব’ উড়িয়ে দিলেন আর্জেন্টিনার ভিডিও অ্যানালিস্ট হরমুজ নিয়ে সৌদি-ওমানের সঙ্গে ইরানের বৈঠক সৌদি আরবে হামলার দাবি নাকচ করল ইরাকের সশস্ত্র বিদ্রোহীরা ‘তেলাপোকা’ আন্দোলনের সাফল্যে মোদি সরকারের সামনে নতুন চ্যালেঞ্জ

সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর উঠে গেল বেপরোয়া ট্রাক, নিহত ২

জামালপুর সদর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তিকে চাপা দিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটিয়েছে একটি ট্রাক। এ ঘটনায়
  • আপলোড সময় : ২৭ জুলাই ২০২৬, বিকাল ৫:৫৯ সময়
  • আপডেট সময় : ২৭ জুলাই ২০২৬, বিকাল ৫:৫৯ সময়
সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর উঠে গেল বেপরোয়া ট্রাক, নিহত ২

জামালপুর সদর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তিকে চাপা দিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটিয়েছে একটি ট্রাক। এ ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হন, আর অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান। সোমবার সকালে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত কাঁচাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুই ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় জামালপুরমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অপরজন গুরুতর আহত হন।


পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।


পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। পলাতক চালককে শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ

সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ