ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আদালতে হাজির করা হলো শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন, ভারতের আধার কার্ডসহ চাঞ্চল্যকর তথ্য দিলেন পুলিশ সুপার পুলিশের লুট হওয়া ৪ টিয়ার শেল, দুটি ম্যাগজিনসহ রিভলবার উদ্ধার ফেসবুকে প্রেম, মুসলিম হয়ে নেত্রকোনার তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক বিএনপির বিরুদ্ধে সন্ত্রাসনির্ভর রাজনীতির অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর টুথপেস্ট-সয়াবিন তেলের পর এবার বাজারের ৯৫ শতাংশ চিনিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক পা ভাঙা খেলোয়াড় সুস্থ না হওয়া পর্যন্ত ফাউল করা ফুটবলার খেলতে পারবেন না বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে সম্মত মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন সময়মতো পদক্ষেপ না নেওয়ার কারণে শিল্পে গ্যাস-সংকট

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির ৫ জনই নারায়ণগঞ্জের

দক্ষিণ আফ্রিকার একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন নারায়ণগঞ্জ জেলার এবং একজন
  • আপলোড সময় : ২৯ জুলাই ২০২৬, দুপুর ১:৬ সময়
  • আপডেট সময় : ২৯ জুলাই ২০২৬, দুপুর ১:৬ সময়
দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির ৫ জনই নারায়ণগঞ্জের

দক্ষিণ আফ্রিকার একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন নারায়ণগঞ্জ জেলার এবং একজন মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা। মর্মান্তিক এ ঘটনায় স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন শহরের একটি দোকানে আগুন লাগে। আগুনে নিহত ছয়জনই ওই দোকানে কর্মরত ছিলেন।


নিহতদের মধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের চারজন এবং বক্তাবলী ইউনিয়নের একজন রয়েছেন। অপর একজন মুন্সীগঞ্জের রিকাবিবাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আলীরটেক ইউনিয়নের সদস্য রওশন আলী জানিয়েছেন, তার ইউনিয়নের নিহত চারজন পরস্পরের আত্মীয়। প্রবাসে জীবিকার সন্ধানে গিয়ে একসঙ্গে তাদের মৃত্যুতে এলাকায় শোক ও আহাজারির সৃষ্টি হয়েছে। এদিকে, উপজেলা প্রশাসন জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনাটি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং নিহতদের পরিবারের পাশে থাকার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা দেওয়া হয়েছে।


স্থানীয় পুলিশও জানিয়েছে, তারা ঘটনাটির বিষয়ে অনানুষ্ঠানিকভাবে অবগত হলেও এখনো সরকারি নিশ্চিতকরণ পায়নি। অগ্নিকাণ্ডের কারণ এবং নিহতদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে। এদিকে, নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন স্বজন ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কী, কে হতে পারবেন রাষ্ট্রপতি?

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কী, কে হতে পারবেন রাষ্ট্রপতি?