ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী এক্সে চালু হলো অর্থ লেনদেন-সুবিধা, করা যাবে কেনাকাটাও স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থিতার সুযোগ বন্ধে জামায়াতের আপত্তি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করল হাসিতে মন জয় করা মাইলস্টোনে বোন হারানো সেই তাহসিন বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ইসরায়েলে প্রভাব হারাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’ ১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান: রিজভী এক হতে পারে রাশিয়া-ইউক্রেন ও ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ টুথপেস্টের পর এবার সয়াবিন তেলে মিলল ভয়াবহ মাত্রার মাইক্রোপ্লাস্টিক

ব্রাহ্মণবাড়িয়ায় বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় একটি বিল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক
  • আপলোড সময় : ২৯ জুলাই ২০২৬, বিকাল ৫:৩০ সময়
  • আপডেট সময় : ২৯ জুলাই ২০২৬, বিকাল ৫:৩০ সময়
ব্রাহ্মণবাড়িয়ায় বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় একটি বিল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪২ বছর বলে ধারণা করা হলেও, তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বুধবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া তারাবিল এলাকায় স্থানীয় বাসিন্দারা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর রহস্য উদ্ঘাটনে কাজ করছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ

সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ