ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল মাইর তো ওরা খায় নাই, খাইছি আমরা: নাসীরুদ্দীন পাটওয়ারী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজী সালাউদ্দিনকে এনসিপি থেকে সাময়িক অব্যাহতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস সরকারে থাকলেও আমরা রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলে যাইনি: ইশরাক হোসেন এস আলম গ্রুপের ১১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা মন্ত্রণালয়-শিক্ষা ভবনে প্রতিদিন সহস্রাধিক শিক্ষকের ভিড় বোয়েসেলে ৩৬ দেশের তালিকা, ভরসা কেবল তিন দেশ ৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার ইরানের ওপর এবার স্থল অবরোধের পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

চেলসিকে ১৬৫ কোটি টাকা জরিমানা

ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম শীর্ষ ক্লাব চেলসিকে এজেন্ট ও মধ্যস্থতাকারীদের অর্থ পরিশোধসংক্রান্ত নিয়ম লঙ্ঘনের দায়ে বড় শাস্তি দিয়েছে
  • আপলোড সময় : ১ আগস্ট ২০২৬, সকাল ৯:২৮ সময়
  • আপডেট সময় : ১ আগস্ট ২০২৬, সকাল ৯:২৮ সময়
চেলসিকে ১৬৫ কোটি টাকা জরিমানা

ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম শীর্ষ ক্লাব চেলসিকে এজেন্ট ও মধ্যস্থতাকারীদের অর্থ পরিশোধসংক্রান্ত নিয়ম লঙ্ঘনের দায়ে বড় শাস্তি দিয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। ক্লাবটিকে ১ কোটি পাউন্ড জরিমানা করা হয়েছে। পাশাপাশি দুই ট্রান্সফার উইন্ডোর জন্য স্থগিত খেলোয়াড় নিবন্ধন নিষেধাজ্ঞাও বহাল রাখা হয়েছে।


এফএর এক বিবৃতিতে জানানো হয়েছে, শুরুতে চেলসির ছয় পয়েন্ট কেটে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে ক্লাবটির আপিলের পর সেই শাস্তি প্রত্যাহার করা হয়। এর পরিবর্তে আর্থিক জরিমানা এবং ট্রান্সফার-সংক্রান্ত স্থগিত নিষেধাজ্ঞা কার্যকর রাখা হয়েছে। তদন্তে উঠে এসেছে, এজেন্ট ও মধ্যস্থতাকারীদের সঙ্গে আর্থিক লেনদেন এবং খেলোয়াড়দের তৃতীয় পক্ষের বিনিয়োগসংক্রান্ত নিয়ম মোট ৭৪ বার লঙ্ঘনের বিষয়টি চেলসি স্বীকার করেছে।


প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে রোমান আব্রামোভিচের কাছ থেকে ক্লাবটির মালিকানা পরিবর্তনের সময় নতুন মালিকপক্ষই এসব অনিয়মের তথ্য স্বেচ্ছায় ফুটবল কর্তৃপক্ষের কাছে জমা দেয়। এরপর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়। স্বাধীন কমিশনের প্রাথমিক সিদ্ধান্তে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে—এমন শর্তে ছয় পয়েন্ট কর্তনের স্থগিত শাস্তি দেওয়া হয়েছিল। কিন্তু আপিলের পর সেই সিদ্ধান্ত পরিবর্তন করে পয়েন্ট কর্তনের শাস্তি বাতিল করা হয়। তবে ১ কোটি পাউন্ড জরিমানা এবং দুই ট্রান্সফার উইন্ডোর স্থগিত খেলোয়াড় নিবন্ধন নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।


সূত্র: এএফপি

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প