ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ভারতের ভূখণ্ড ব্যবহার করে যেন শেখ হাসিনা বক্তব্য দিতে না পারেন, সহযোগিতার প্রত্যাশা বাংলাদেশের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, হাসিনার পতনের ইঙ্গিত হরমুজ প্রণালিতে একক পথ তৈরি করতে ওমানের সঙ্গে বৈঠকে ইরান ক্ষমা চাওয়ায় ইউক্রেনে হামলা চালাচ্ছে না ইরান গিমাইরেসকে পেতে আর্সেনালের প্রস্তাব ফিরিয়ে দিলো নিউক্যাসল নিম্নমানের কনটেন্টে লাগাম টানছে সোশ্যাল মিডিয়া প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগে গাজী সালাউদ্দিনের বিরুদ্ধে মামলা ক্ষমতা ছাড়ার পরামর্শে শেখ হাসিনা বলেছিলেন, ‘গুলি করে মেরে ফেলো আমাকে, গণভবনে কবর দিয়ে দাও’ বগুড়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধ থামাতে গিয়ে শিক্ষার্থী নিহত অবশেষে সৈকতের পদত্যাগপত্র কার্যকর করলো বিসিবি

গিমাইরেসকে পেতে আর্সেনালের প্রস্তাব ফিরিয়ে দিলো নিউক্যাসল

ব্রাজিলের মিডফিল্ড তারকা ব্রুনো গিমাইরেসকে দলে ভেড়াতে জোর চেষ্টা চালাচ্ছে আর্সেনাল। তবে প্রথম আনুষ্ঠানিক প্রস্তাবই প্রত্যাখ্যান করেছে নিউক্যাসল
  • আপলোড সময় : ৪ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৬ সময়
  • আপডেট সময় : ৪ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৬ সময়
গিমাইরেসকে পেতে আর্সেনালের প্রস্তাব ফিরিয়ে দিলো নিউক্যাসল

ব্রাজিলের মিডফিল্ড তারকা ব্রুনো গিমাইরেসকে দলে ভেড়াতে জোর চেষ্টা চালাচ্ছে আর্সেনাল। তবে প্রথম আনুষ্ঠানিক প্রস্তাবই প্রত্যাখ্যান করেছে নিউক্যাসল ইউনাইটেড, জানিয়ে দিয়েছে এই ফুটবলারকে সহজে ছাড়ার কোনো পরিকল্পনা তাদের নেই।


ইংলিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মাঝমাঠ আরও শক্তিশালী করতে দীর্ঘদিন ধরেই গিমাইরেসকে দলে নেওয়ার পরিকল্পনা করছে আর্সেনাল। সেই লক্ষ্যেই নিউক্যাসলের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হলেও সেটি ক্লাবটির প্রত্যাশা পূরণ করতে পারেনি। নিউক্যাসল কর্তৃপক্ষ ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারকে ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছে। তাই বর্তমান পরিস্থিতিতে তাকে বিক্রি করার কোনো চাপ অনুভব করছে না ক্লাবটি।


গিমাইরেসের বর্তমান চুক্তির এখনও দুই বছর বাকি রয়েছে। এছাড়া চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগও রয়েছে নিউক্যাসলের হাতে, যা ক্লাবটির অবস্থানকে আরও শক্তিশালী করেছে। তবে আর্সেনাল এখানেই থেমে থাকতে চায় না। ক্লাবটির অভ্যন্তরে আরও বড় অঙ্কের নতুন প্রস্তাব দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। ফলে আসন্ন দিনগুলোতে এই দলবদল ইস্যুতে নতুন মোড় আসতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা