ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

এক দল জুলাইয়ের কৃতিত্ব নিয়েই বেশি ব্যস্ত: তথ্যমন্ত্রী

জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক প্রতিযোগিতায় না জড়িয়ে শহীদদের অর্জন ও আত্মত্যাগকে সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও
  • আপলোড সময় : ৮ আগস্ট ২০২৬, দুপুর ২:১ সময়
  • আপডেট সময় : ৮ আগস্ট ২০২৬, দুপুর ২:১ সময়
এক দল জুলাইয়ের কৃতিত্ব নিয়েই বেশি ব্যস্ত: তথ্যমন্ত্রী

জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক প্রতিযোগিতায় না জড়িয়ে শহীদদের অর্জন ও আত্মত্যাগকে সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।


তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, একটি পক্ষ আন্দোলনের কৃতিত্ব নিজেদের করে নেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত। কিন্তু শহীদদের অর্জন সমুন্নত রাখতে হলে রাজনৈতিক বালখিল্যতা পরিহার করা প্রয়োজন। তিনি বলেন, জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে। এই আন্দোলনের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয়, জনগণই এর প্রকৃত মালিক।


জহির উদ্দিন স্বপন আরও বলেন, কেউ যদি মনে করেন একটি নির্দিষ্ট সময় থেকেই বাংলাদেশের ইতিহাসের সবকিছুর শুরু এবং এর আগের সবকিছু মুছে ফেলতে হবে, তাহলে বাংলাদেশের পূর্ণাঙ্গ ইতিহাসকে বোঝা সম্ভব হবে না।


তিনি রাজনৈতিক বিভাজন ও কৃতিত্বের প্রতিযোগিতা বাদ দিয়ে জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাদের অর্জনকে যথাযথভাবে মূল্যায়ন করার ওপর গুরুত্বারোপ করেন। মন্ত্রী বলেন, শহীদদের ত্যাগকে সামনে রেখে ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আন্দোলনের অর্জন যেন রাজনৈতিক বিরোধ ও কৃতিত্বের দ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ