ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ গভীরভাবে পর্যবেক্ষণ করছে দিল্লি: জয়সওয়াল

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’তে বাংলাদেশের যোগদানের আগ্রহের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে
  • আপলোড সময় : ২২ আগস্ট ২০২৬, সকাল ৯:২৬ সময়
  • আপডেট সময় : ২২ আগস্ট ২০২৬, সকাল ৯:২৬ সময়
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ গভীরভাবে পর্যবেক্ষণ করছে দিল্লি: জয়সওয়াল

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’তে বাংলাদেশের যোগদানের আগ্রহের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানিয়েছেন। শুক্রবার ২১ আগস্ট নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশের সম্ভাব্যভাবে ওই প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।


রণধীর জয়সওয়াল বলেন, পশ্চিম এশিয়ায় চলমান ঘটনাপ্রবাহের ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে। বিশেষ করে মক্কা প্রতিরক্ষা চুক্তি ভারতের জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। তিনি আরও বলেন, জাতীয় স্বার্থ সুরক্ষায় ভারত সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।


এর আগে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এক সাক্ষাৎকারে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদানের আগ্রহের কথা জানিয়েছিলেন। এরপরই বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এলো। এদিকে সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও প্রশ্ন করা হয়। তবে এ বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানান রণধীর জয়সওয়াল। তিনি বলেন, সফরের সময়সূচি চূড়ান্ত হলে গণমাধ্যমকে জানানো হবে।


অন্যদিকে ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়েও কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি জানান, চুক্তির বিভিন্ন বিষয় নিয়ে যৌথ নদী কমিশনের মাধ্যমে কারিগরি পর্যায়ে আলোচনা চলছে। ১৯৯৬ সালে ৩০ বছরের জন্য স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। ফলে চুক্তিটি পর্যালোচনা ও ভবিষ্যৎ কাঠামো নিয়ে আলোচনা এখন গুরুত্ব পাচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প