ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং, মোবাইলের আলোয় দেখলেন ডাকসুর জুলাই জাদুঘর পুলিশের সামনে পুষ্পা স্টাইল করা আসামিকে আদালত চত্বরে গণপিটুনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ভারতের গাভাস্কার-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী বান্দরবানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলির নীতি থেকে বেরিয়ে আসতে হবে: সারজিস আলম প্রতিদিন পাঁচ ঘণ্টা করে লোডশেডিং থাকবে বুয়েটে স্কুলের কমিটিতে রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না: কায়সার কামাল পুলিশের দুই ডিআইজিকে এনএসআইয়ে বদলি রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চায় ব্রাজিল

আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এরই মধ্যে কলকাতার মাঠও পরিদর্শন করেছে
  • আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৬, সকাল ৯:২৫ সময়
  • আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৬, সকাল ৯:২৫ সময়
অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চায় ব্রাজিল

আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এরই মধ্যে কলকাতার মাঠও পরিদর্শন করেছে দেশটির প্রতিনিধি দল। ভারত সফরের পাশাপাশি বাংলাদেশ নিয়েও পরিকল্পনা করছে ব্রাজিল। এর অংশ হিসেবেই রোববার (২৩ আগস্ট) হঠাৎ ঢাকায় আসে ব্রাজিলের একটি প্রতিনিধি দল।


বিকেল ৩টার দিকে জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করেন তারা। সেখানে মাঠের ঘাস, ড্রেসিংরুম, মিডিয়া বক্স ও গ্যালারি ঘুরে দেখেন। এমনকি ডাগআউট ও গ্যালারির আসনেও বসে মাঠের পরিবেশ পর্যবেক্ষণ করেন তারা। এরপর কিংস অ্যারেনা পরিদর্শন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রাজিলের প্রতিনিধিরা। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ফিফা উইন্ডো। এই সময়ে একটি দল সর্বোচ্চ চারটি ম্যাচ খেলতে পারে। ব্রাজিল ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর ৩ অক্টোবর ভারতের বিপক্ষে কলকাতায় মাঠে নামবে তারা।


ঘনিষ্ঠ সূত্রের দাবি, ফিফা উইন্ডোর শেষ দিন ৬ অক্টোবরের মধ্যে বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচ খেলতে আগ্রহী ব্রাজিল। এ জন্য আগামী ৫ অথবা ৬ অক্টোবর ম্যাচ আয়োজনের প্রস্তাবও দিয়েছে তারা। তবে ব্রাজিলের প্রতিনিধি দল কিংবা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।


জানা গেছে, বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে প্রায় ৯০ সদস্যের বহর নিয়ে ঢাকায় আসতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে বাংলাদেশের জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় শুরু হবে আসিয়ান কাপ। ৩ অক্টোবর হবে টুর্নামেন্টটির ফাইনাল। এর আগে গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে। জাতীয় দলের এই ব্যস্ততা বিবেচনায় ব্রাজিলকে তাৎক্ষণিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প