ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের বিদায়ী মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সার্ক প্রক্রিয়াকে আরও শক্তিশালী,
  • আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৬, দুপুর ১০:৩ সময়
  • আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৬, দুপুর ১০:৩ সময়
সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের বিদায়ী মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সার্ক প্রক্রিয়াকে আরও শক্তিশালী, কার্যকর ও জনকেন্দ্রিক করার বিষয়ে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৩ আগস্ট) প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাতের তথ্য জানিয়েছে সার্ক সচিবালয়।


সাক্ষাতে গোলাম সারওয়ার সার্ক প্রক্রিয়া ও আঞ্চলিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দীর্ঘদিনের নেতৃত্ব এবং অঙ্গীকারের জন্য সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি সার্কের প্রতিষ্ঠাতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্ব ও উদ্যোগের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং জনগণের অভিন্ন স্বার্থ ও প্রত্যাশা পূরণে আঞ্চলিক সহযোগিতার কোনো বিকল্প নেই। সার্ককে আরও কার্যকর করতে বাংলাদেশের অঙ্গীকার অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


তিনি সদস্য দেশগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ, সংলাপ ও কার্যকর সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। প্রধানমন্ত্রীর মতে, পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমেই দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার চেতনাকে আরও শক্তিশালী করা সম্ভব। সার্কের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে নিজের ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী আরও গতিশীল ও জনকেন্দ্রিক একটি আঞ্চলিক সংগঠন গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। বাস্তব সহযোগিতার মাধ্যমে যাতে দক্ষিণ এশিয়ার মানুষের জীবনমান ও সমৃদ্ধিতে সরাসরি অবদান রাখা যায়, সেদিকেও নজর দেওয়ার কথা বলেন তিনি।


আলোচনায় অর্থনৈতিক একীকরণ, আঞ্চলিক যোগাযোগব্যবস্থা, খাদ্যনিরাপত্তা, জলবায়ু সহনশীলতা, টেকসই উন্নয়ন এবং দক্ষিণ এশিয়ার জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। সাক্ষাতে সার্ক কৃষি কেন্দ্র এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক মান সংস্থার আয়োজক হিসেবে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন বিদায়ী মহাসচিব। সার্ক ও এর বিভিন্ন আঞ্চলিক প্রতিষ্ঠানকে বাংলাদেশের দীর্ঘদিনের সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা জানান তিনি।


বিদায়ী সাক্ষাতের শেষ পর্যায়ে সার্কের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের জন্য প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত গোলাম সারওয়ার। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার মানুষের আকাঙ্ক্ষা পূরণে আঞ্চলিক সহযোগিতা আরও কার্যকর করতে সব সদস্য দেশের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই