ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিমানে বারবার যান্ত্রিক ত্রুটির ব্যাখ্যা তলব সুদের সঙ্গে জড়িত পাত্রের কাছে মেয়ের বিয়ে: ইসলাম কী বলে? অবৈধ সিন্ডিকেটকে সুবিধা দিতে গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে সরকার: নাহিদ জনগণের খালি গ্যাস সিলিন্ডার নিয়ে রাজপথে নামাই বোধহয় বাকি: নাসীরুদ্দীন পাটওয়ারী মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ নিহত ১৫, আহত ৩২ কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের নির্দেশ দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ? ইরানে নতুন হামলার পরিকল্পনায় ওয়াশিংটনকে মস্কোর কড়া হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র-ইরান ফের যুদ্ধের শঙ্কা, বাড়ছে উদ্বেগ মধুখালীতে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, দেড় মাস পর ভুক্তভোগীর মৃত্যু তাহসিফ সাউরি হত্যা মামলায় দীপ ও তরুণী দিশাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ

ব্রাজিলের সঙ্গে খেলতে একটা পরিবর্তন চায় বাফুফে

ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলার পাশাপাশি আসিয়ান কাপ ফুটবলের সব ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। তবে সূচির কারণে দুটো আয়োজন
  • আপলোড সময় : ২৯ আগস্ট ২০২৬, দুপুর ১২:৩৪ সময়
  • আপডেট সময় : ২৯ আগস্ট ২০২৬, দুপুর ১২:৩৪ সময়
ব্রাজিলের সঙ্গে খেলতে একটা পরিবর্তন চায় বাফুফে

ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলার পাশাপাশি আসিয়ান কাপ ফুটবলের সব ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। তবে সূচির কারণে দুটো আয়োজন একসঙ্গে করা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এই পরিস্থিতিতে একটি ম্যাচের সূচি পরিবর্তনের জন্য ফিফার কাছে আবেদন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাংলাদেশের ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা আগামী ৬ অক্টোবর। অন্যদিকে আসিয়ান কাপ ফুটবলে বাংলাদেশের নির্ধারিত ম্যাচগুলো শুরু হবে ২৫ সেপ্টেম্বর থেকে।


সূচি অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়া, ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর চতুর্থ ম্যাচটি হওয়ার কথা ৩ অক্টোবর। বাফুফে মনে করছে, গ্রুপ পর্বের তিন ম্যাচের পর বাংলাদেশ স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। তাই চতুর্থ ম্যাচটি একদিন এগিয়ে ২ অক্টোবর আয়োজনের জন্য ফিফার কাছে চিঠি দেওয়া হয়েছে। এতে ৬ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলতে পর্যাপ্ত সময় পাওয়া যাবে বলে মনে করছে বাফুফে। তবে সর্বশেষ খবর অনুযায়ী, এখনো সূচিতে কোনো পরিবর্তন আসেনি। ফিফার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবারই প্রথম ফিফার আয়োজনে এই ধরনের আসিয়ান কাপ ফুটবল অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো প্রায় দেড় কোটি টাকা করে পাবে বলে জানা গেছে।


আসিয়ান অঞ্চলের ১২টি দেশ বিভিন্ন স্তরে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রিমিয়ার ডিভিশনে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। অন্য গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান। আর চ্যালেঞ্জ ডিভিশনে খেলছে হংকং, লাওস, ব্রুনাই, কম্বোডিয়া, মিয়ানমার ও তিমুর লেসতে। এখন ফিফা সূচি পরিবর্তনের অনুমতি দেয় কি না, সেটিই নির্ধারণ করবে বাংলাদেশ একই সময়ে ব্রাজিলের বিপক্ষে বহুল প্রতীক্ষিত ম্যাচ এবং আসিয়ান কাপের পুরো সূচি—দুটিই খেলতে পারবে কি না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন

পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন