ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি সম্পদ চুরির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আটক মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’ আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরে যত রেকর্ড ও অর্জন অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর জেলগেটে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জিজ্ঞাসাবাদ শুরু গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিজস্ব প্রযুক্তিতে তৈরি চালকবিহীন গাড়ির প্রদর্শনী করতে গিয়ে ঘটেছে অপ্রত্যাশিত দুর্ঘটনা। লাইভ উদ্ভাবন প্রদর্শনের সময়
  • আপলোড সময় : ১ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪০ সময়
  • আপডেট সময় : ১ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪০ সময়
পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিজস্ব প্রযুক্তিতে তৈরি চালকবিহীন গাড়ির প্রদর্শনী করতে গিয়ে ঘটেছে অপ্রত্যাশিত দুর্ঘটনা। লাইভ উদ্ভাবন প্রদর্শনের সময় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়িতে সজোরে ধাক্কা দেয় স্বয়ংক্রিয় গাড়িটি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হাস্যরস ও কৌতুকের জন্ম দিয়েছে। অ্যাবোটাবাদের প্রযুক্তি উৎসাহী এহসান জাফরের তৈরি এই স্বয়ংক্রিয় গাড়ি নিয়ে প্রতিবেদন করছিলেন সাংবাদিক মুহাম্মদ আলিজাহ। তার ভাষ্য অনুযায়ী, ইন্টারনেট ও স্যাটেলাইট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে গাড়িটিতে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়ির দিকে এগিয়ে যায়।


ইসলামাবাদের ডি-চক এলাকায় ধারণ করা ভিডিওতে দেখা যায়, গাড়িটি থামানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে গিয়ে ধাক্কা দেয়। তবে ঘটনাটি উচ্চ নিরাপত্তাবেষ্টিত তুলনামূলক ফাঁকা এলাকায় হওয়ায় বড় ধরনের কোনো বিপদ ঘটেনি। সাংবাদিক মুহাম্মদ আলিজাহ বলেন, জনবহুল কোনো সড়কে এমন ঘটনা ঘটলে পরিস্থিতি ভয়াবহ হতে পারত। তাই চালকবিহীন গাড়ির মতো প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


এদিকে দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানা ধরনের রসিকতা। ভারতীয় অভিনেতা রণবীর শোরে ভিডিওটি পুনঃশেয়ার করে রসাত্মক মন্তব্য করেন। পাকিস্তানের নেটিজেনরাও বিভিন্ন মজার মন্তব্যের মাধ্যমে প্রযুক্তিটির সমালোচনা করেন। তবে সংশ্লিষ্ট সাংবাদিক এই ঘটনাকে শুধুই হাস্যরসের বিষয় হিসেবে না দেখে প্রযুক্তিগত গবেষণায় একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন। তার মতে, নতুন প্রযুক্তি উদ্ভাবনের পাশাপাশি বাস্তব প্রয়োগের আগে এর নিরাপত্তা, নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতিতে কার্যকারিতা নিশ্চিত করাও জরুরি।


সূত্র: এনডিটিভি

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা