ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ব্যবসায়ী নাসিরের করা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি মিরপুরের সড়কে শ্রমিক নেই, নিরাপত্তায় ১০ হাজার পুলিশ সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন তাহসিফ হ'ত্যা মামলায় দিশার ফের ৭ দিনের রিমান্ড আবেদন আবারও বাড়লো স্বর্ণের দাম নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ রিপাবলিকানদের ভরাডুবির পর ‘স্পেস লেজার’ নিয়ে ব্যঙ্গ মাস্কের কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে ডেমোক্র্যাট মার্সি ক্যাপ্টুর আদালত প্রাঙ্গণে মামলার বাদীকে মারধর করায় কারাগারে নারী

প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ এবং প্রধানমন্ত্রীসহ সরকার ও সংশ্লিষ্টদের নিয়ে গালিগালাজ করার
  • আপলোড সময় : ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪৭ সময়
  • আপডেট সময় : ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪৭ সময়
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ এবং প্রধানমন্ত্রীসহ সরকার ও সংশ্লিষ্টদের নিয়ে গালিগালাজ করার অভিযোগে গ্রেপ্তার কলেজ শিক্ষার্থী সিফাত আব্দুল্লাহকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


শনিবার সকালে রাজধানীর মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। শফিকুর রহমান বলেন, অতিষ্ঠ ও বিরক্ত হয়ে সিফাত নামের এক তরুণ যে বক্তব্য দিয়েছে, তার কারণে তাকে এমনভাবে গ্রেপ্তার করা হয়েছে যেন দেশে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। তার অভিযোগ, থানায় নিয়ে সিফাতকে দলীয় সন্ত্রাসীরা হয়রানি করেছে। তিনি সিফাতকে দ্রুত ছেড়ে দেওয়ার আহ্বান জানান।


জামায়াত আমির সতর্ক করে বলেন, সিফাতকে মুক্তি না দিলে বিষয়টি আরও বড় প্রতিক্রিয়া তৈরি করতে পারে। এ প্রসঙ্গে তিনি অতীতের কয়েকটি আন্দোলনের উদাহরণ টেনে বলেন, কখন কোন ছোট ঘটনা বড় ধরনের পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়, তা আগে থেকে বলা যায় না। তিনি আরও বলেন, সিফাতের ব্যবহৃত ভাষাকে তারা সমর্থন করেন না। তবে যে বিষয় নিয়ে ওই তরুণ প্রতিবাদ করেছে, সেটিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। তার দাবি, প্রয়োজন হলে দেশের মানুষ ওই প্রতিবাদের সঙ্গে একাত্ম হয়ে সোচ্চার হবে।


বিরোধীদলীয় নেতা বলেন, তাদের ছয় দফা দাবি ইতোমধ্যে স্পষ্ট করা হয়েছে। এর সঙ্গে নতুন করে সপ্তম দফা হিসেবে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান তিনি। বাংলাদেশে কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজের অস্তিত্ব তারা বরদাশত করবেন না বলেও মন্তব্য করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী