ঢাকা | |

নিলামে তোলা হচ্ছে ডায়ানার সেই ‘প্রতিশোধের পোশাক’

প্রিন্সেস ডায়ানার বহুল আলোচিত কালো ‘রিভেঞ্জ ড্রেস’ বা ‘প্রতিশোধের পোশাক’ এবার নিলামে উঠতে যাচ্ছে। আগামী ডিসেম্বর বিখ্যাত নিলামকারী
  • আপলোড সময় : ১২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৫ সময়
  • আপডেট সময় : ১২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৫ সময়
নিলামে তোলা হচ্ছে ডায়ানার সেই ‘প্রতিশোধের পোশাক’

প্রিন্সেস ডায়ানার বহুল আলোচিত কালো ‘রিভেঞ্জ ড্রেস’ বা ‘প্রতিশোধের পোশাক’ এবার নিলামে উঠতে যাচ্ছে। আগামী ডিসেম্বর বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স পোশাকটি বিক্রির জন্য তুলবে। এর আগে চলতি মাসে লন্ডনে প্রদর্শনীর পর পোশাকটি হংকং, জেনেভা ও নিউইয়র্কে নেওয়া হবে। শেষ পর্যন্ত নিউইয়র্কেই অনুষ্ঠিত হবে নিলাম। ১৯৯৪ সালের সেপ্টেম্বরের এক সন্ধ্যায় ডায়ানাকে এই কালো পোশাকে দেখা যায়। শরীরের সঙ্গে আঁটসাঁট ও কাঁধখোলা পোশাকটি ছিল তার প্রচলিত পোশাকের তুলনায় বেশ ব্যতিক্রমী। তবে পোশাকটির বিশেষত্ব শুধু এর নকশায় নয়, বরং এটি পরার সময়কার ঘটনাপ্রবাহের কারণেই পোশাকটি পরে ‘রিভেঞ্জ ড্রেস’ নামে পরিচিতি পায়।


নিলামকারীদের ধারণা, পোশাকটির দাম উঠতে পারে ১ লাখ ১০ হাজার থেকে ২ লাখ ২০ হাজার পাউন্ড পর্যন্ত। বাংলাদেশি মুদ্রায় এর আনুমানিক মূল্য ১ কোটি ৮৩ লাখ থেকে ৩ কোটি ৬৭ লাখ টাকা। ডায়ানার তৎকালীন স্বামী প্রিন্স চার্লসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের সময় এই পোশাক পরেছিলেন তিনি। যে সন্ধ্যায় ডায়ানা কালো পোশাকে প্রকাশ্যে আসেন, সেদিনই চার্লস তার পরকীয়ার বিষয়টি টেলিভিশনে প্রকাশ করতে যাচ্ছিলেন। সেই ঘটনাই পোশাকটির সঙ্গে ‘প্রতিশোধের পোশাক’ নামটি জড়িয়ে দেয়।


তবে পোশাকটি এবারই প্রথম নিলামে উঠছে না। ১৯৯৭ সালে ডায়ানা জীবিত থাকতেই এটি বিক্রি করেছিলেন এবং সেই বিক্রির অর্থ দাতব্য কাজে দিয়েছিলেন। সে সময় পোশাকটির দাম উঠেছিল ৩৯ হাজার ৯৮ পাউন্ড। বর্তমান মূল্যে যার পরিমাণ প্রায় ১ লাখ পাউন্ড। পরে যে পরিবার পোশাকটি কিনেছিল, এতদিন সেটি তাদের কাছেই সংরক্ষিত ছিল। এই ঐতিহাসিক পোশাকটির নকশা করেছিলেন ডিজাইনার ক্রিস্টিনা স্ট্যামবোলিয়ান। ২০২২ সালে এক সাক্ষাৎকারে তিনি জানান, ওই সন্ধ্যায় ডায়ানার একটি সাদা গাউন পরার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত বদলে কালো পোশাকটি বেছে নেন তিনি। সেদিন উজ্জ্বল লাল নেইল পলিশও পরেছিলেন ডায়ানা, যা তাকে আগে এমনভাবে দেখা যায়নি।


ফ্যাশন সচেতনতার জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিলেন প্রিন্সেস ডায়ানা। ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসে গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হলেও তার পোশাক ও ফ্যাশন রুচির প্রতি মানুষের আগ্রহ এখনো কমেনি। বরং নতুন প্রজন্মের কাছেও ডায়ানার পোশাক ও সাজসজ্জা এখনো অনুপ্রেরণার বিষয়। ২০১৩ সালে মার্কিন সংগীতশিল্পী রিয়ানা একটি ফ্যাশন সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে ডায়ানার পোশাক নির্বাচনের প্রশংসা করেছিলেন। তার মতে, ডায়ানার প্রতিটি সাজ ছিল দুর্দান্ত এবং পোশাক বেছে নেওয়ার ক্ষেত্রে তার ছিল একেবারে আলাদা সাহসী ভাবনা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের