ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

যাত্রাবাড়ীতে প্লাস্টিকের বস্তায় পরিত্যক্ত ১০ ককটেল উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১০টি তাজা ককটেল উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে
  • আপলোড সময় : ২১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৮ সময়
  • আপডেট সময় : ২১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৮ সময়
যাত্রাবাড়ীতে প্লাস্টিকের বস্তায় পরিত্যক্ত ১০ ককটেল উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১০টি তাজা ককটেল উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করে পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে বোমা নিষ্ক্রিয়কারী দল সেগুলো নিষ্ক্রিয় করে। রোববার ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ দনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুরাতন এ কে স্কুল অ্যান্ড কলেজের পাশে ‘দি হোয়াইট হল পার্টি সেন্টার’-এর সামনের একটি গলির মুখ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।


যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজু জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ দনিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে গলির মুখে একটি পুরোনো প্লাস্টিকের ভেতরে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো দেখতে পাওয়া যায়। পরে বিষয়টি জানানো হলে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। নিরাপত্তা নিশ্চিত করে তারা উদ্ধার করা ১০টি ককটেল নিষ্ক্রিয় করেন।


পুলিশ জানিয়েছে, ককটেলগুলো সেখানে কীভাবে এল এবং কে বা কারা এগুলো রেখে গেছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে কী উদ্দেশ্যে বিস্ফোরকগুলো মজুত করা হয়েছিল, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর দক্ষিণ দনিয়া এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পুলিশ। ককটেল উদ্ধারের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ