ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দিল্লির ব্রিকস আউটরিচে তারেক রহমানের অংশগ্রহণের সম্ভাবনা প্রায় শেষ গণমাধ্যমের আয়না হতে হবে নিখুঁত: তথ্যমন্ত্রী ওমরাহ করতে সৌদি যাচ্ছিলেন ডন, বিমানবন্দরে গ্রেপ্তার মক্কায় পাক-সৌদি-তুর্কি প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মানচিত্রে নতুন অধ্যায় মাঠ থেকে উড়ে যাওয়া বলে হাইওয়েতে দুর্ঘটনা, ভিডিও ভাইরাল ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি ‘সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে এই অঞ্চলের বেকার সমস্যা সমাধান করা হবে’ ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি শেখ হাসিনা ফিরবেন- রুমিন ফারহানার কেন মনে হয়?

ম্যাচ হেরেও শাস্তি পেল ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে হারের স্বাদ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সেই তিক্ততার রেশ না
  • আপলোড সময় : ২৫ জুন ২০২৩, বিকাল ৫:৪৫ সময়
  • আপডেট সময় : ২৫ জুন ২০২৩, বিকাল ৫:৪৫ সময়
ম্যাচ হেরেও শাস্তি পেল ওয়েস্ট ইন্ডিজ ছবি : অনলাইন

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে হারের স্বাদ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সেই তিক্ততার রেশ না কাটতেই এবার জরিমানা গুণতে হলো ক্যারিবীয়দের।

ম্যাচটিতে মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফি' ৬০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। রোববার (২৫ জুন) বিবৃতিতে এই শাস্তির কথা জানায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।

ম্যাচ রেফারি মোহাম্মদ জাভেদের কাছে দায় স্বীকার করে শাস্তি মেনে নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ। এতে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির নিয়ম অনুযায়ীমন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে।

হারারেতে টস জিতে আগে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় ক্যারিবিয়ানরা। ইনিংসের এক বল বাকি থাকতে অবশ্য ২৬৮ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে ২৩৩ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

গতকালের ৩৫ রানের জয়ে  পয়েন্ট সংগ্রহ করে ‘’ গ্রুপের শীর্ষে উঠে গেছে জিম্বাবুয়ে। তিন ম্যাচে  পয়েন্ট করে সংগ্রহ করেছে নেদারল্যান্ডস  উইন্ডিজ। নেট রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলে দ্বিতীয় ডাচরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান

শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান