ঢাকা | |

১৪ জানুয়ারি সারাদেশে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে ১৪ জানুয়ারি সারাদেশে কালোপতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থি আইনজীবী
  • আপলোড সময় : ১১ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:৭ সময়
  • আপডেট সময় : ১১ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:৭ সময়
১৪ জানুয়ারি সারাদেশে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ ছবি : সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে ১৪ জানুয়ারি সারাদেশে কালোপতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থি আইনজীবী ও সমমনা দলের আইনজীবীরা।বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে এ ঘোষণা দেন তারা।

এদিকে দীর্ঘ ২ মাস ১৩ দিন পর খুলেছে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন নেতাকর্মীরা। সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। পরে মূল ফটকের তালা ভেঙে নেতাকর্মীদের নিয়ে ভেতরে প্রবেশ করেন তিনি।

গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন জানিয়ে বিএনপির এ নেতা বলেন, আমরা গণতন্ত্রের পক্ষে ছিলাম, জনগণের পক্ষে ছিলাম। জনগণের দাবির প্রতিধ্বনি করেছি আমরা।

প্রসঙ্গত প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ সদস্যকে হত্যাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড করার অভিযোগে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড করে দেয় পুলিশ। একই সঙ্গে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এর পর থেকেই তালা ঝুলছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!