ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আয়াসের জামিন শুনানিতে হট্টগোল, বিচারকের সামনেই মারামারি দেশ গঠনে ব্যক্তিগত উদ্যোগের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান সেগুনবাগিচায় ফুটপাতের দেয়ালে যুক্ত হলো বেগম রোকেয়া, জসীমউদ্​দীন ও জীবনানন্দের প্রতিকৃতি ৯ কার্গো এলএনজি ও ২ লাখ ৩৭ হাজার টন সার আমদানির অনুমোদন এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট নজরুল বর্ষে দেশের সব মাদ্রাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতার নির্দেশ

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে একবারও জয়ের মুখ দেখল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম দুই ম্যাচে
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৬, বিকাল ৫:৩৩ সময়
  • আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৬, বিকাল ৫:৩৩ সময়
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে একবারও জয়ের মুখ দেখল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম দুই ম্যাচে হেরে আগেই সিরিজ হাতছাড়া হয়েছিল নিগার সুলতানা জ্যোতির দলের। এবার শেষ ম্যাচেও বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়তে হলো টাইগ্রেসদের। ব্যাটিংয়ে দুই ব্যাটারের অর্ধশতকের পরও অস্ট্রেলিয়ার দাপটের সামনে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি বাংলাদেশ।


বুধবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ৪৯ দশমিক ৫ ওভারে ১৭৩ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে স্বর্ণা আক্তার ৭১ বলে চারটি চারের সাহায্যে ৫৪ রান করেন। শারমিন আক্তার সুপ্তার ব্যাট থেকে আসে ৫০ রান। দুজনের অর্ধশতক বাংলাদেশের ইনিংসে কিছুটা স্বস্তি দিলেও দলের বাকিদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন মেগান শুট। ১০ ওভার বোলিং করে মাত্র ১৬ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। এর মধ্যে পাঁচ ওভারই ছিল মেডেন। তাঁর নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশের ইনিংস বড় হতে পারেনি।


১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। ৫ দশমিক ২ ওভারে ৩৮ রান তুলতেই দুই ওপেনারকে হারায় স্বাগতিক দল। জর্জিয়া ভল ১৩ রান করে সুলতানা খাতুনের বলে এলবিডব্লিউ হন। এরপর বেথ মুনিকে ২১ রানে বোল্ড করেন দিশা বিশ্বাস। তবে দ্রুত দুই উইকেট হারানোর পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় অস্ট্রেলিয়া। তৃতীয় উইকেটে এলিস পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ড অবিচ্ছিন্ন ১৩৭ রানের জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন। পেরি ৬৪ বলে আটটি চারের সাহায্যে অপরাজিত ৬৫ রান করেন। অন্যদিকে সাদারল্যান্ড মাত্র ৫২ বলে ১২টি চারের সাহায্যে ৭৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন।


শেষ পর্যন্ত ১৬৪ বল হাতে রেখেই আট উইকেটের বড় জয় পায় অস্ট্রেলিয়া। এর মধ্য দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে স্বাগতিকেরা। সিরিজজুড়ে বল হাতে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ম্যাচসেরা ও সিরিজসেরা—দুটি পুরস্কারই জিতেছেন মেগান শুট। পুরো সিরিজে তাঁর শিকার ১০ উইকেট, আর বোলিংয়ে ইকোনমি রেট ছিল মাত্র ২ দশমিক ৩৬।


তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই দুর্বলতা স্পষ্ট হয়েছে। শেষ ম্যাচে স্বর্ণা ও সুপ্তার অর্ধশতক কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দিলেও অস্ট্রেলিয়ার ব্যাটারদের জুটির সামনে তা যথেষ্ট হয়নি। ফলে জয়হীন সিরিজ শেষ করে দেশে ফেরার অপেক্ষায় বাংলাদেশ নারী দল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার