ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে: এনসিপি নিরাপত্তা বাড়াতে মেট্রোরেলে যুক্ত হচ্ছে আর্চওয়ে ও লাগেজ স্ক্যানার কোনো চোরকে আর ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির যুদ্ধবিরতি নয়, সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ রিয়াদের আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি আরব ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ ফিফার গোলকধাঁধায় এক ম্যাচ খেলেই জাতীয় দলের স্বপ্ন শেষ ইউরোপসেরা কিপারের সৌদি আরবের বিরুদ্ধে এপস্টিনকে কাবার গিলাফ উপহার দেওয়ার অভিযোগ সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধাক্কা! যেখানে ইউরোপীয় ইউনিয়নে সামগ্রিক পোশাক আমদানি কমেছে প্রায় ৪ শতাংশ, সেখানে
  • আপলোড সময় : ২৪ অক্টোবর ২০২৬, দুপুর ১১:২০ সময়
  • আপডেট সময় : ২৪ অক্টোবর ২০২৬, দুপুর ১১:২০ সময়
ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধাক্কা! যেখানে ইউরোপীয় ইউনিয়নে সামগ্রিক পোশাক আমদানি কমেছে প্রায় ৪ শতাংশ, সেখানে বাংলাদেশ থেকে আমদানি কমেছে প্রায় ১২ শতাংশ। অন্যদিকে চীন ও ভিয়েতনাম বাড়িয়েছে নিজেদের রপ্তানি আয়। তাহলে কি ইউরোপের বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা কমে যাচ্ছে?


২০২৬ সালের প্রথম আট মাসে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় কমেছে ১১ দশমিক ৬৭ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশ অ্যাপারেল ভয়েস এই চিত্র তুলে ধরেছে। সংস্থাটির সংকলিত তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশ পোশাক রপ্তানি করে আয় করেছে ১ হাজার ১৯৩ কোটি ইউরো। গত বছরের একই সময়ে এই আয় ছিল ১ হাজার ৩৫০ কোটি ইউরো। অর্থাৎ এক বছরের ব্যবধানে রপ্তানি আয় কমেছে প্রায় ১৫৭ কোটি ইউরো।


শুধু রপ্তানি আয়ই নয়, কমেছে বাংলাদেশি পোশাকের গড় বিক্রয়মূল্যও। গত বছরের প্রথম আট মাসে ইউরোপের বাজারে প্রতি কেজি বাংলাদেশি পোশাকের গড় মূল্য ছিল ১৪ দশমিক ৮৭ ইউরো। চলতি বছরে তা কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭৬ ইউরোতে। অর্থাৎ আগের তুলনায় কম দামে পোশাক রপ্তানি করেও আয় ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। তবে ইউরোপের বাজারে সামগ্রিক চিত্র বাংলাদেশের জন্য আরও উদ্বেগজনক। চলতি বছরের প্রথম আট মাসে ইউরোপীয় ইউনিয়ন বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ৬ হাজার ২৯ কোটি ইউরোর পোশাক আমদানি করেছে। গত বছরের একই সময়ে এই আমদানির পরিমাণ ছিল ৬ হাজার ২৬৯ কোটি ইউরো। অর্থাৎ বাজারের মোট আমদানি কমেছে ৩ দশমিক ৮৩ শতাংশ। অথচ বাংলাদেশ থেকে আমদানি কমেছে তার প্রায় তিন গুণ হারে।


এদিকে একই বাজারে চীনের পোশাক রপ্তানি আয় বেড়েছে ২ দশমিক ৩৮ শতাংশ। দেশটির আয় দাঁড়িয়েছে ১ হাজার ৯৭১ কোটি ইউরোতে। রপ্তানির পরিমাণও বেড়েছে ৩ দশমিক ৪৫ শতাংশ। অর্থাৎ বাংলাদেশের রপ্তানি কমলেও ইউরোপের বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে চীন। অন্যদিকে ভিয়েতনামের পোশাক রপ্তানি আয় বেড়েছে ৪ দশমিক ৪৬ শতাংশ, যা প্রায় ৩০০ কোটি ইউরো। উল্লেখযোগ্য বিষয় হলো, দেশটির রপ্তানির পরিমাণ কমেছে ৫ দশমিক ১৩ শতাংশ। কিন্তু প্রতি কেজি পোশাকের গড় মূল্য বেড়েছে ১০ দশমিক ১১ শতাংশ। ফলে তুলনামূলক কম পোশাক রপ্তানি করেও আয় বাড়াতে পেরেছে দেশটি।


বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেলের মতে, আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের কম দামে পোশাক কেনার চাপ সব রপ্তানিকারক দেশের ওপরই রয়েছে। তবে চীনের আগ্রাসী বিপণন কৌশল দেশটিকে ইউরোপের বাজারে নিজেদের অবস্থান পুনরুদ্ধারে বাড়তি সুবিধা দিচ্ছে। সামনে বাংলাদেশের রপ্তানিমূল্য ও প্রতিযোগিতা সক্ষমতার ওপর জ্বালানির দামেরও গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে।


অবশ্য আট মাসের সামগ্রিক চিত্রের মধ্যে আগস্টে কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা গেছে। গত বছরের আগস্টের তুলনায় চলতি বছরের আগস্টে ইউরোপীয় ইউনিয়নের পোশাক আমদানির মূল্য বেড়েছে শূন্য দশমিক ৭২ শতাংশ। যদিও আমদানির পরিমাণ কমেছে শূন্য দশমিক ৫৭ শতাংশ। সব মিলিয়ে ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক খাত এখন দ্বিমুখী চ্যালেঞ্জের মুখে। একদিকে কমছে রপ্তানি আয় ও গড় মূল্য, অন্যদিকে চীন ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলো নিজেদের অবস্থান শক্ত করছে। এই পরিস্থিতিতে ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি ধরে রাখতে দাম, পণ্যের মান এবং প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো কতটা জরুরি হয়ে উঠছে, সেটিই এখন বড় প্রশ্ন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যালন ডি’অরের বিশেষ ভোটে শীর্ষে রোনালদো, ধারে কাছেও নাই মেসি

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে শীর্ষে রোনালদো, ধারে কাছেও নাই মেসি