ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গঙ্গার পানি না এলে ভারতের পণ্য বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রকাশ নিয়ে মন্ত্রণালয়ের বিবৃতি সীমান্তের ওপার থেকে শ্রমিকদের ইন্ধন দিয়ে অস্থিরতার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারের ইনানীতে নলকূপ খননের সময় গ্যাস উদগীরণ, আগুন জ্বলছে জয়পুরহাটে কোটি টাকার বেশি মূল্যের বেলেপাথরের খণ্ড উদ্ধার, আটক ১ বিএনপি-আওয়ামী লীগও প্রস্তাব দিয়েছিল, আমরা লোভ করিনি: চরমোনাই পীর ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত ওলেশকিতে শেষ হলো যুদ্ধবিরতি বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষক সংকটে শিখন ঘাটতি, মুখস্থ নির্ভরতায় ভিত দুর্বল জনবলসংকটে মিলছে না কাঙ্ক্ষিত সেবা

শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’

বয়স ৬০ পেরোলেও রোমান্টিক নায়ক হিসেবে শাহরুখ খানের জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। তবে এবার প্রেমিকের চেনা রূপের সঙ্গে
  • আপলোড সময় : ২ নভেম্বর ২০২৬, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ২ নভেম্বর ২০২৬, দুপুর ১০:১ সময়
শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’

বয়স ৬০ পেরোলেও রোমান্টিক নায়ক হিসেবে শাহরুখ খানের জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। তবে এবার প্রেমিকের চেনা রূপের সঙ্গে ভয়ংকর অ্যাকশন অবতার মিলিয়ে ভক্তদের সামনে হাজির হলেন বলিউড বাদশা। বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতুন পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। আগুনের শিখার মধ্য দিয়ে বন্দুক হাতে এগিয়ে আসছেন শাহরুখ। অথচ ঠোঁটের কোণে গুঁজে রাখা একটি লাল গোলাপ। সঙ্গে তার রহস্যময় ঘোষণা—‘খুনি নই, আমি প্রেমিক।’ নতুন এই রূপে ঠিক কী চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য?


প্রকাশিত পোস্টারে শাহরুখকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন এক অবতারে। চারপাশে জ্বলছে আগুন, এক হাতে উদ্যত বন্দুক, মুখে কঠোর অভিব্যক্তি। কিন্তু এই ভয়ংকর অ্যাকশন আবহের মধ্যেও ঠোঁটে রয়েছে একটি তাজা রক্তগোলাপ। তার সঙ্গে যুক্ত করা হয়েছে ‘খুনি নই, আমি প্রেমিক’ সংলাপটি। আর এই একটি সংলাপই ভক্তদের মনে ফিরিয়ে এনেছে শাহরুখের পুরোনো রোমান্টিক সিনেমার স্মৃতি। বিশেষ করে ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘বাদশাহ’ সিনেমার জনপ্রিয় গানের সঙ্গে এই সংলাপের মিল খুঁজে পাচ্ছেন অনেকে। কয়েক দশক ধরে প্রেমিক চরিত্রে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া শাহরুখ এবার সেই পরিচয়ের সঙ্গে যোগ করেছেন নতুন অ্যাকশন মাত্রা।


সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বড় বাজেটের এই সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লাসহ আরও অনেকে। সিনেমাটির আরেকটি বড় আকর্ষণ হলো বাবা-মেয়ের প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে অভিনয়। এর আগে ২০২৩ সালে ‘দ্য আর্চিজ’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয়েছিল সুহানার। তবে এবারই প্রথম বড় পর্দায় বাবার সঙ্গে দেখা যাবে তাকে।


এর আগে ২০২৫ সালের ২ নভেম্বর শাহরুখের ৬০তম জন্মদিনে সিনেমাটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। প্রকাশিত প্রথম ঝলকে রুপালি চুল ও ভয়ংকর অ্যাকশন লুকে দেখা গিয়েছিল অভিনেতাকে। সেখানে তার সংলাপ ছিল, ‘আমি ভয় নই, আমি আতঙ্ক।’ এরপর চলতি বছরের জানুয়ারিতে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মুক্তির তারিখ নিশ্চিত করা হয়।


এদিকে সিনেমাটির আনুষ্ঠানিক ট্রেলার প্রকাশে দেরি হওয়া নিয়েও ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রশ্নের জবাবে শাহরুখ জানিয়েছেন, দর্শকদের ইচ্ছাকৃতভাবে অপেক্ষায় রাখার কোনো পরিকল্পনা নেই তাদের। বরং একটি ভালো সিনেমা উপহার দিতে পুরো দল প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে তৈরি করার চেষ্টা করছে। তার আশ্বাস, ২৪ ডিসেম্বরের আগেই সব প্রচারসামগ্রী প্রকাশ করা হবে।


উল্লেখ্য, এর আগে ‘পাঠান’ সিনেমার মাধ্যমে পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে কাজ করে ব্যাপক সাফল্য পেয়েছিলেন শাহরুখ। এবার সেই জুটি আবারও ফিরছে ‘কিং’ নিয়ে। যদিও সিনেমার মূল গল্প এখনো গোপন রাখা হয়েছে, তবে নতুন পোস্টারে অ্যাকশন আর রোমান্সের যে মিশ্রণ দেখা গেছে, তাতে দর্শকদের প্রত্যাশা আরও বেড়েছে। এখন দেখার বিষয়, বন্দুক হাতে আগুনের মধ্য দিয়ে এগিয়ে আসা এই প্রেমিকের নতুন গল্প বড় পর্দায় কতটা ঝড় তুলতে পারে। ২৪ ডিসেম্বরের অপেক্ষায় এখন শাহরুখভক্তরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব

রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব