ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অবৈধ সিন্ডিকেটকে সুবিধা দিতে গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে সরকার: নাহিদ জনগণের খালি গ্যাস সিলিন্ডার নিয়ে রাজপথে নামাই বোধহয় বাকি: নাসীরুদ্দীন পাটওয়ারী মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ নিহত ১৫, আহত ৩২ কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের নির্দেশ দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ? ইরানে নতুন হামলার পরিকল্পনায় ওয়াশিংটনকে মস্কোর কড়া হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র-ইরান ফের যুদ্ধের শঙ্কা, বাড়ছে উদ্বেগ মধুখালীতে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, দেড় মাস পর ভুক্তভোগীর মৃত্যু তাহসিফ সাউরি হত্যা মামলায় দীপ ও তরুণী দিশাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল দুই সশস্ত্র গোষ্ঠীর দ্বন্দ্বের নেপথ্যে চাঁদা, দখলবাজি

নিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তন

নিউজিল্যান্ডে পড়াশোনা করতে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসার নিয়মে বড় পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন নীতিমালায় পড়াশোনার পাশাপাশি
  • আপলোড সময় : ৩ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৮ সময়
  • আপডেট সময় : ৩ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৮ সময়
নিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তন

নিউজিল্যান্ডে পড়াশোনা করতে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসার নিয়মে বড় পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন নীতিমালায় পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ, ইংরেজি ভাষার দক্ষতা যাচাই, ভিসার আবেদন স্থগিত এবং কোর্স শেষ হওয়ার পর ভিসার মেয়াদ—এই চারটি বিষয়ে পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে মাস্টার্স পর্যায়ের গবেষণাধর্মী শিক্ষার্থীদের জন্য কাজের সময় নির্দিষ্ট করে দেওয়ায় নতুন করে পরিকল্পনা করতে হবে বিদেশি শিক্ষার্থীদের।


দেশটির অভিবাসন কর্তৃপক্ষের নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে মাস্টার্স বাই রিসার্চের শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ২৫ ঘণ্টা কাজ করতে পারবেন। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির সময়ে পূর্ণকালীন কাজ করার সুযোগ থাকবে। আগে এ ধরনের শিক্ষার্থীদের জন্য কাজের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময়সীমা ছিল না। ফলে নতুন নিয়মে পড়াশোনার পাশাপাশি উপার্জনের পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে শিক্ষার্থীদের। দ্বিতীয় পরিবর্তন আনা হয়েছে ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ে। এখন থেকে শিক্ষার্থীরা ভিসার শর্তগুলো যথাযথভাবে মেনে চলতে পারবেন কি না, তা মূল্যায়নের ক্ষেত্রে তাঁদের ইংরেজি ভাষায় দক্ষতাকে গুরুত্ব দেওয়া হবে। অর্থাৎ শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়াই নয়, ভিসার নিয়ম অনুসরণ করার সক্ষমতাও বিবেচনায় নেওয়া হবে।


তৃতীয় পরিবর্তনটি এসেছে ভিসার আবেদনপ্রক্রিয়ায়। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে এবং সেই অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় থাকলে, অভিবাসন কর্তৃপক্ষ শিক্ষার্থীর ভিসার আবেদন আনুষ্ঠানিকভাবে স্থগিত রাখতে পারবে। আগে নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে আবেদন স্থগিত করার সুযোগ থাকলেও নতুন নিয়মে সেই ক্ষমতার পরিধি বাড়ানো হয়েছে।


এর ফলে বিদেশে পড়তে যাওয়ার আগে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনে আরও সতর্ক হতে হবে। বিশেষ করে প্রতিষ্ঠানটি দেশটির অভিবাসন আইন ও শিক্ষাসংক্রান্ত নিয়মকানুন মেনে চলছে কি না, তা যাচাই করা জরুরি হয়ে উঠেছে। চতুর্থ পরিবর্তন আনা হয়েছে কোর্স শেষ হওয়ার পর ভিসার মেয়াদে। নতুন নিয়মে নির্দিষ্ট কিছু শিক্ষার্থীর ক্ষেত্রে কোর্স শেষ হওয়ার পর ভিসার মেয়াদ শেষ হওয়ার আগের সময় এক মাস থেকে বাড়িয়ে দুই মাস করা হয়েছে। তবে ৩১ মার্চ ভিসার মেয়াদ শেষ হওয়ার বিদ্যমান নিয়ম অপরিবর্তিত থাকছে।


আগে শিক্ষার্থীদের পড়াশোনার ধরন ও মেয়াদ অনুযায়ী ৩১ মার্চ অথবা কোর্স শেষ হওয়ার এক মাস পর ভিসার মেয়াদ শেষ হতো। এখন নির্দিষ্ট ক্ষেত্রে কোর্স শেষ হওয়ার পর অতিরিক্ত দুই মাস সময় পাবেন শিক্ষার্থীরা। সব মিলিয়ে নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন এমন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন এই চার পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদন করার আগে কাজের অনুমতি, ইংরেজি দক্ষতার শর্ত, শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধতা এবং ভিসার শেষ তারিখ ভালোভাবে যাচাই করে নেওয়া প্রয়োজন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পেনাল্টি অনুশীলন ছাড়াই সিটির জয়, নায়ক গোলকিপার রুলি

পেনাল্টি অনুশীলন ছাড়াই সিটির জয়, নায়ক গোলকিপার রুলি