ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ভারতীয় ভিসার আন্ডারটেকিং ফর্ম সহজ করল হাইকমিশন হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে দুই তেলের ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব কার হাতে, রবিবার জানাবেন প্রেসিডেন্ট মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের জন্য অনুমোদিত ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি নাজিব রাজাকের জরিমানার অর্থ পরিশোধ করল ইউএমএনও, গৃহবন্দির পথে সাবেক প্রধানমন্ত্রী শীতের সবজিতে বাজারে কিছুটা স্বস্তি, চড়া দাম মুরগি-মাছ ও মাংসে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ ব্যবসায়ীদের বাড়তি ব্যয় না থাকলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব হতো: মাসুদুজ্জামান উত্তরায় চীনা নাগরিকদের মাসের পর মাস লাইভ ভিডিও, গোপনীয়তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা

শীতের সবজিতে বাজারে কিছুটা স্বস্তি, চড়া দাম মুরগি-মাছ ও মাংসে

শীতের আগমনের সঙ্গে সঙ্গে বাজারে বাড়তে শুরু করেছে মৌসুমী সবজির সরবরাহ। রাজধানীর বিভিন্ন বাজারে এখন সাজানো রয়েছে নানা
  • আপলোড সময় : ৬ নভেম্বর ২০২৬, দুপুর ১:৫৯ সময়
  • আপডেট সময় : ৬ নভেম্বর ২০২৬, দুপুর ১:৫৯ সময়
শীতের সবজিতে বাজারে কিছুটা স্বস্তি, চড়া দাম মুরগি-মাছ ও মাংসে
শীতের আগমনের সঙ্গে সঙ্গে বাজারে বাড়তে শুরু করেছে মৌসুমী সবজির সরবরাহ। রাজধানীর বিভিন্ন বাজারে এখন সাজানো রয়েছে নানা ধরনের তাজা শীতকালীন সবজি। সরবরাহ বাড়ায় দামের ক্ষেত্রেও কিছুটা স্বস্তি ফিরেছে। প্রায় এক মাস আগের তুলনায় বেশ কয়েকটি সবজির দাম কমেছে। টমেটো ও গাজরসহ দু-একটি সবজির দাম এখনো কেজিপ্রতি ১০০ টাকার বেশি। তবে অধিকাংশ সবজি পাওয়া যাচ্ছে ৫০ থেকে ৭০ টাকার মধ্যে। কাঁচামরিচের দামও কমে কেজিপ্রতি ৮০ টাকায় দাঁড়িয়েছে। তবে ক্রেতাদের মতে, শীতকালীন সবজির দাম এখনো সাধারণ মানুষের প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। 

অন্যদিকে, খুচরা বিক্রেতাদের দাবি, পরিবহন ব্যয় বেড়ে যাওয়া এবং বিভিন্ন পর্যায়ে হাতবদলের সময় অতিরিক্ত মুনাফা যোগ হওয়ায় সবজির দাম সেভাবে কমছে না। সবজির বাজারে কিছুটা স্বস্তি দেখা দিলেও মুরগির বাজারে পরিস্থিতি ভিন্ন। খামারে উৎপাদন কমে যাওয়ায় সরবরাহেও তার প্রভাব পড়েছে। ফলে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ১৮০ থেকে ১৮৫ টাকায় অপরিবর্তিত রয়েছে। সোনালি মুরগিও বিক্রি হচ্ছে আগের দামেই, প্রতি কেজি ৩২০ টাকা। তবে দেশি মুরগির দাম কেজিতে ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে প্রতি কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৬৮০ টাকায়। 

ডিমের বাজারেও দাম কমার কোনো লক্ষণ নেই। প্রতি ডজন লাল ডিম কিনতে ক্রেতাদের খরচ করতে হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকা। আর সাদা ডিমের এক ডজনের দাম ১৩৫ টাকা। মাংসের বাজারেও দামের পরিবর্তন দেখা যায়নি। গরুর মাংস প্রতি কেজি ৭৬০ টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১ হাজার ২৫০ টাকায়। এদিকে, মাছের ভরা মৌসুম চললেও রাজধানীর বাজারগুলোতে দাম এখনো বেশ চড়া। নদী, উপকূল কিংবা চাষের—সব ধরনের মাছই বিক্রি হচ্ছে বাড়তি দামে। 

বিক্রেতাদের ভাষ্য, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরও নদীতে প্রত্যাশা অনুযায়ী মাছ পাওয়া যাচ্ছে না। ফলে বাজারে সরবরাহ বাড়েনি। এর পাশাপাশি পরিবহন ব্যয় এবং ছুটির দিনের প্রভাবেও মাছের দাম বেশি থাকছে। বেশি দামের কারণে ক্রেতা কমে যাওয়ায় ব্যবসায়ও মন্দা দেখা দিয়েছে। বিক্রেতাদের দাবি, তাদের বিক্রি আগের তুলনায় প্রায় তিন ভাগের এক ভাগে নেমে এসেছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল

সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল