ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেছেন ১ লাখ ৫৮ হাজারের বেশি শিক্ষার্থী জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি, নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন ১৫ হাজার টাকা অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল এগারোসিন্দুর গোধূলি এক্সপ্রেস নারায়ণগঞ্জে জামায়াতের ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের সাতক্ষীরার সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য ও মাদক জব্দ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত কমিটির কাজ শুরু ২০ হাজার চালককে বিশেষ প্রশিক্ষণ দেবে বিআরটিসি ঢাকা-চট্টগ্রাম রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ সরকারের

সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি, নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন ১৫ হাজার টাকা

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা দিতে ২০২৫ সালের শিক্ষাবৃত্তি প্রদানের উদ্যোগ নিয়েছে সোনালী ব্যাংক পিএলসি। ব্যাংকটির করপোরেট
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৫০ সময়
  • আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৫০ সময়
সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি, নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন ১৫ হাজার টাকা
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা দিতে ২০২৫ সালের শিক্ষাবৃত্তি প্রদানের উদ্যোগ নিয়েছে সোনালী ব্যাংক পিএলসি। ব্যাংকটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় বৃত্তির জন্য মনোনীত প্রত্যেক শিক্ষার্থী এককালীন ১৫ হাজার টাকা পাবেন। গত ৮ নভেম্বর থেকে এ বৃত্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। ব্যাংকের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে উচ্চমাধ্যমিক কিংবা সমমান পর্যায়ে পড়াশোনা করছেন, এমন শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া একই বছরে এইচএসসি বা সমমান পরীক্ষায় পাস করে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

আবেদনের যোগ্যতা
উচ্চমাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ ৪.৫০ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রয়োজনীয় জিপিএ কমপক্ষে ৩.৫০।

স্নাতক পর্যায়ের আবেদনকারীদের এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫ থাকতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য এ ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য জিপিএ ৩.৫০ প্রয়োজন।

আবেদনকারীকে অবশ্যই দরিদ্র পরিবারের সদস্য, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী, এতিম, প্রতিবন্ধী অথবা অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান হতে হবে। মুক্তিযোদ্ধা ভাতা ব্যতীত আবেদনকারীর বাবা-মা বা অভিভাবকের মাসিক আয় ১৫ হাজার টাকার বেশি হওয়া যাবে না। পাশাপাশি আর্থিকভাবে সচ্ছল পরিবারের শিক্ষার্থীদের আবেদন না করার পরামর্শ দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

আবেদন করার নিয়ম
বৃত্তির জন্য আগ্রহীদের সোনালী ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফরম পূরণের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৭ নভেম্বর। বৃত্তির শর্ত, যোগ্যতা, আবেদনপদ্ধতি এবং প্রয়োজনীয় নির্দেশনা সম্পর্কে বিস্তারিত জানতে সোনালী ব্যাংকের সিএসআরবিষয়ক ওয়েবসাইট ভিজিট করা যাবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা