ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেছেন ১ লাখ ৫৮ হাজারের বেশি শিক্ষার্থী জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি, নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন ১৫ হাজার টাকা অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল এগারোসিন্দুর গোধূলি এক্সপ্রেস নারায়ণগঞ্জে জামায়াতের ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের সাতক্ষীরার সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য ও মাদক জব্দ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত কমিটির কাজ শুরু ২০ হাজার চালককে বিশেষ প্রশিক্ষণ দেবে বিআরটিসি ঢাকা-চট্টগ্রাম রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ সরকারের

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেছেন ১ লাখ ৫৮ হাজারের বেশি শিক্ষার্থী

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় বিপুলসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় তাদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৬, রাত ৮:২ সময়
  • আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৬, রাত ৮:২ সময়
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেছেন ১ লাখ ৫৮ হাজারের বেশি শিক্ষার্থী
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় বিপুলসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় তাদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ। এরই অংশ হিসেবে শুরু হয়েছে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন কার্যক্রম। গত ৫ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে ৯ নভেম্বর পর্যন্ত চলে। এ পর্যন্ত দেশের ১০টি শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ৫৮ হাজার ২৬৮ জন শিক্ষার্থী পুনঃপরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন। আগামী ১ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি জানান, এখনো একটি শিক্ষা বোর্ডের আবেদনসংক্রান্ত তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অন্যদিকে অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী। এদের মধ্যে এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। এবারের পরীক্ষায় সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন জানিয়েছিলেন, যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি, তাদের জন্য এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে। সেই ঘোষণার ধারাবাহিকতায় এবার সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা