ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তিন বছর পর পাকিস্তানের কোনো মন্ত্রীর ভারত সফর জমি নিয়ে বিরোধে নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে মজুরি বাড়ানোর চাপ তৈরিতে কারখানায় অস্থিরতা, অভিযোগ বিজিএমইএর মিয়ানমারে বাস্তুচ্যুতদের আশ্রয়শিবিরে সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ১২ কেরালা চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’ বরিশালে সামাজিক বনায়নের পাঁচ হাজারের বেশি গাছ উধাও, নীরব কর্তৃপক্ষ হঠাৎ ঢাকায় পিটার হাস, সফরের উদ্দেশ্য নিয়ে কৌতূহল বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে হারিয়ে প্রতিশোধ নিল জাপান

গ্রামাঞ্চলে বাড়ছে ডেঙ্গু, মশা নিধনের তাগিদ

বর্ষাকাল শেষ হলেও বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ কমছে না। সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে বৃষ্টিপাত কমার সঙ্গে সঙ্গে এডিস মশার প্রজনন
  • আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৯ সময়
  • আপডেট সময় : ১৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৯ সময়
গ্রামাঞ্চলে বাড়ছে ডেঙ্গু, মশা নিধনের তাগিদ

বর্ষাকাল শেষ হলেও বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ কমছে না। সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে বৃষ্টিপাত কমার সঙ্গে সঙ্গে এডিস মশার প্রজনন ও ডেঙ্গু আক্রান্তের হার কমে আসে। কিন্তু চলতি বছর শীতের আগমুহূর্তেও ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বাড়ছে রোগীর সংখ্যা এবং মৃত্যুর ঝুঁকি। কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্যবিদেরা সতর্ক করে বলেছেন, এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণ করা না গেলে সারা বছরই ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিতে পারে।


রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাপ্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে, ডেঙ্গু আক্রান্তদের বড় একটি অংশ গ্রামাঞ্চল থেকে আসছেন। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাও বেশি। চিকিৎসকদের মতে, গ্রাম থেকে আসা রোগীদের মধ্যে জটিলতা ও মৃত্যুর ঝুঁকি তুলনামূলক বেশি দেখা যাচ্ছে।


আইসিডিডিআর,বির একদল বিজ্ঞানী এডিস মশার বংশবিস্তার ও ডেঙ্গুর বিস্তার নিয়ে গবেষণা করছেন। তাঁদের গবেষণায় গ্রামাঞ্চলে এডিস মশার প্রজননস্থলের ঘনত্ব বেশি থাকার বিষয়টি উঠে এসেছে। মহাখালীর জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের কীটতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. গোলাম ছারোয়ার বলেন, বর্তমানে গ্রামাঞ্চল এডিস মশার বংশবিস্তারের নিরাপদ স্থানে পরিণত হয়েছে। শহরে শীতের সময় মশার প্রজনন কমলেও গ্রামাঞ্চলে তা অব্যাহত থাকে। তাই গ্রামে মশার প্রজননস্থল চিহ্নিত করে নির্মূল করা জরুরি। অন্যথায় সারা বছর ডেঙ্গুর প্রকোপ থাকার আশঙ্কা রয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ও জনস্বাস্থ্যবিদ ডা. বেনজীর আহমেদ বলেন, এডিস মশার বিস্তার রোধে ব্যর্থতার কারণে ডেঙ্গু এখন প্রায় সারা বছরই ছড়িয়ে পড়ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। পাশাপাশি সেখানে চিকিৎসাব্যবস্থার ঘাটতিও উদ্বেগের বিষয়। আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন মনে করেন, মশা নিধন ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। গ্রামাঞ্চলে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার পাশাপাশি প্রয়োজন হলে প্রশিক্ষণ দিয়ে স্বেচ্ছাসেবকদের মশা নিধন কার্যক্রমে যুক্ত করতে হবে।


শিশুদের ক্ষেত্রে পরিস্থিতি আরও উদ্বেগজনক। ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক ডা. শফি আহমদ মোয়াজ জানান, ডেঙ্গুতে আক্রান্ত অনেক শিশু রক্তক্ষরণজনিত জটিলতায় শকে চলে যাচ্ছে। গ্রামাঞ্চল থেকে আসা শিশুদের মধ্যে এমন রোগী বেশি। এসব শিশুর জীবন বাঁচাতে নিবিড় পরিচর্যা কেন্দ্রের প্রয়োজন হলেও পর্যাপ্ত শয্যা পাওয়া যাচ্ছে না। হাম ও ডেঙ্গু রোগীর চাপ একসঙ্গে বাড়ায় হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরতে গিয়ে চিকিৎসা পেতে দেরি হচ্ছে। এদিকে আইইডিসিআরের পরিচালক ডা. জাকির জানিয়েছেন, মশা দিয়ে মশা নিধনের বিশেষ পদ্ধতি ‘উলবাকিয়া’ সম্পর্কে জানতে প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা ব্রাজিল সফর করেছেন। দেশে এই পদ্ধতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।


স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশে ডেঙ্গুর টিকা দেওয়া শুরু হওয়ায় বাংলাদেশেও টিকা আনার বিষয়ে আলোচনা চলছে। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু শহরকেন্দ্রিক কার্যক্রম যথেষ্ট নয়। গ্রামাঞ্চলে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা অভিযান এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত না করলে শীতকালেও ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু বাড়তে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা