ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘নেতানিয়াহুর কথা রাখার কোনও ইচ্ছাই ছিল না’, স্মৃতিকথায় জো বাইডেন শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে নিতে হবে: যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানিতে ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা বাণিজ্যমন্ত্রীর গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা সরকারি টাকার নয়ছয় তিন প্রতিষ্ঠানে, দুদকের অভিযানে প্রমাণ রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমল ৩১ মিলিয়ন ডলার বেশি খরচ হবে সরকারের ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন পুতিন, ট্রাম্প ও শি জিনপিং ১০ ঘণ্টা আগেই হামজাদের গেম প্ল্যান জানত পাকিস্তান, ড্রেসিংরুমে ছিল হট্টগোল আরিচা ফেরি টার্মিনালে পার্কিংয়ে রাখা ট্রাকে আগুন

মধ্যপ্রাচ্যের দিকে ধেয়ে যাচ্ছে আরও এক মার্কিন বিমানবাহী রণতরি

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ওই অঞ্চলে আগে থেকেই অবস্থান করা দুটি মার্কিন বিমানবাহী রণতরির
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৭ সময়
  • আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৭ সময়
মধ্যপ্রাচ্যের দিকে ধেয়ে যাচ্ছে আরও এক মার্কিন বিমানবাহী রণতরি

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ওই অঞ্চলে আগে থেকেই অবস্থান করা দুটি মার্কিন বিমানবাহী রণতরির সঙ্গে এবার যুক্ত হতে যাচ্ছে আরও একটি যুদ্ধজাহাজ। এক দিনের মধ্যে ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ সেখানে পৌঁছালে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরির সংখ্যা দাঁড়াবে তিনটিতে। ইরানের সঙ্গে শান্তি আলোচনা স্থবির থাকা এবং বাহরাইনে নতুন করে ড্রোন হামলার ঘটনার মধ্যেই এই সামরিক তৎপরতা বাড়ানো হচ্ছে। রোববার ১৫ নভেম্বর আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মার্কিন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, নতুন এই রণতরিটি মধ্যপ্রাচ্যে পৌঁছে আগে থেকে অবস্থান করা অন্য দুটি রণতরির সঙ্গে যুক্ত হবে।


প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের শান্তি আলোচনা অচলাবস্থায় থাকার মধ্যেই রোববার বাহরাইনে দ্বিতীয়বারের মতো ড্রোন হামলা চালিয়েছে ইরান। তিন দিনের ব্যবধানে দেশটিতে এটি দ্বিতীয় হামলার ঘটনা। এর আগে শুক্রবার বাহরাইনের দিকে এগিয়ে আসা দুটি ইরানি ড্রোন প্রতিহত করেছিল মার্কিন বাহিনী। তবে নতুন রণতরি মোতায়েনের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি পেন্টাগন কিংবা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে থাকা কেন্দ্রীয় সামরিক কমান্ড।


গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলার মধ্য দিয়ে ইরানকে ঘিরে চলমান সংঘাত শুরু হয়। এরপর থেকে সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি আলোচনা থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সরিয়ে দিয়েছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানিয়েছেন, তেহরানের সঙ্গে ওয়াশিংটনের নতুন কোনো চুক্তির প্রয়োজন নেই।


অন্যদিকে, রণতরি মোতায়েনের খবর সামনে এলেও ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নেওয়ার বিষয়ে প্রকাশিত একটি সংবাদ অস্বীকার করেছে মার্কিন সামরিক বাহিনী। আঞ্চলিক বাহিনীর অবস্থান পরিবর্তন নিয়ে বিভিন্ন দাবিকে তারা সম্পূর্ণ অনুমাননির্ভর বলে উল্লেখ করেছে। সব মিলিয়ে ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। তবে তিনটি বিমানবাহী রণতরি মোতায়েনের পর যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা এখনো স্পষ্ট নয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড