ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের পদযাত্রা ইয়েমেনের অস্থায়ী রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে হুথিরা শেখ হাসিনার বিষয়ে শর্ত নিয়ে ভারতের সঙ্গে কথাই হয়নি: শামা ওবায়েদ পাচার হওয়া অর্থ ফেরাতে লাগতে পারে ৫-১০ বছর গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয় কারিগরি শিক্ষকদের চাকরির বিস্তারিত তথ্য পাঠানোর নির্দেশ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন জব্দের দাবি ইরানের দিনে ক্রেতা সেজে রেকি, রাতে তালা কেটে আইফোনসহ ৬১ লাখ টাকার মালামাল চুরি

ছাত্রদলের পিটুনির পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫ কর্মকর্তা সাময়িক বহিষ্কার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের হাতে কয়েকজন কর্মকর্তার মারধরের ঘটনার পর
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫০ সময়
  • আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫০ সময়
ছাত্রদলের পিটুনির পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫ কর্মকর্তা সাময়িক বহিষ্কার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের হাতে কয়েকজন কর্মকর্তার মারধরের ঘটনার পর প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় বিভিন্ন দপ্তরের পাঁচ কর্মকর্তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।


সোমবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীন এই সিদ্ধান্তের কথা জানান। সাময়িক বহিষ্কৃত কর্মকর্তারা হলেন, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রী শেখর মণ্ডল, অর্থ ও হিসাব শাখার উপপরিচালক সঞ্জয় কুমার পাল, চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগের সহকারী পরিচালক মো. জুনায়েদ, নৃবিজ্ঞান বিভাগের উপনিবন্ধক সাইদুর রহমান এবং রেজিস্ট্রার দপ্তরের শাখা কর্মকর্তা মো. নুরুল হুদা।


এর আগে সোমবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও প্রশাসনিক দপ্তরে তল্লাশি চালান ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ওই কর্মকর্তাদের আটক করে মারধর করা হয় বলে জানা গেছে। ঘটনার বিষয়ে উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীন বলেন, বিশ্ববিদ্যালয়ে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কয়েকজন কর্মকর্তা একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগও উত্থাপন করা হয়েছে।


তিনি আরও জানান, রেজোয়ান নামের এক শিক্ষার্থী কিছুদিন আগে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক হয়েছিলেন। ওই ঘটনার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি এবং অভিযোগের সামগ্রিক দিক বিবেচনা করে পাঁচ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তদন্ত কমিটির মাধ্যমে পুরো ঘটনার বিস্তারিত অনুসন্ধান করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদক চোরাচালানের দায়ে সৌদিতে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

মাদক চোরাচালানের দায়ে সৌদিতে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার