ঢাকা | |
সংবাদ শিরোনাম :
২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সেঞ্চুরিয়ন টেস্টে দ্বিতীয় দিন শেষে ৪০৩ রানের লিড দক্ষিণ আফ্রিকার আইপিএল নিলামে থাকছেন না মোস্তাফিজ চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট ভারতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: এইচআরডব্লিউর প্রতিবেদন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ অর্থাভাবে হয়নি উচ্চশিক্ষা, কৃষক হয়ে উদ্ভাবন করেছেন ২৫ ধরনের দেশীয় ধান দেশে প্রথম এলো নিজে ব্যবহার উপযোগী জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন পল্লবী-মিরপুরে অপরাধে জড়িত চার গ্রুপ, ভাড়ায় মেলে অস্ত্র সীমান্ত ঘিরে প্রস্তুতি, নাশকতা রুখতে বহুমুখী নিরাপত্তা

অর্থাভাবে হয়নি উচ্চশিক্ষা, কৃষক হয়ে উদ্ভাবন করেছেন ২৫ ধরনের দেশীয় ধান

কোনো গবেষণাগার নেই, নেই সরকারি স্বীকৃতি কিংবা বড় কোনো সুযোগ-সুবিধা। ভাঙা ঘরে বসেই একের পর এক নতুন জাতের
  • আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ১০:২৫ সময়
  • আপডেট সময় : ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ১০:২৫ সময়
অর্থাভাবে হয়নি উচ্চশিক্ষা, কৃষক হয়ে উদ্ভাবন করেছেন ২৫ ধরনের দেশীয় ধান

কোনো গবেষণাগার নেই, নেই সরকারি স্বীকৃতি কিংবা বড় কোনো সুযোগ-সুবিধা। ভাঙা ঘরে বসেই একের পর এক নতুন জাতের ধান উদ্ভাবন করে চলেছেন শেরপুরের কৃষক সেন্টু হাজং। গত ২১ বছরে তিনি উদ্ভাবন করেছেন ২৫ ধরনের দেশীয় জাতের ধান। তার উদ্ভাবিত ‘সেন্টু পাইজাম’ ও ‘সেন্টু শাইল’ ধান ইতোমধ্যে কৃষকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।


শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের চাটকিয়া গ্রামের বাসিন্দা ৫৫ বছর বয়সী সেন্টু চন্দ্র হাজং। কৃষক পরিবারে বেড়ে ওঠা এই মানুষটি নব্বইয়ের দশকে এসএসসি পাস করলেও অর্থের অভাবে আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। তবে থেমে থাকেনি নতুন কিছু করার স্বপ্ন। ২০০৫ সালে স্থানীয় একটি বেসরকারি সংস্থার মাধ্যমে প্রশিক্ষণ নেওয়ার পর ধানের নতুন জাত উদ্ভাবনের কাজে হাত দেন তিনি। একটি নতুন জাত তৈরি করে সেটি পরীক্ষা ও যাচাই করতে তার সময় লাগে সাত থেকে আট বছর। বর্তমানে নিজের মাত্র ১২ কাঠা জমিতে তৈরি করেছেন ৪০টি পরীক্ষামূলক ধানের প্লট। পাশাপাশি হারিয়ে যেতে বসা দেশীয় ধানের জাত সংরক্ষণেও কাজ করছেন।


দীর্ঘ সাত বছরের প্রচেষ্টায় তার প্রথম সফল উদ্ভাবন ছিল ‘সেন্টু শাইল’। এরপর উদ্ভাবন করেন ‘সেন্টু পাইজাম’। এই দুই জাতের ধান এখন স্থানীয় কৃষকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। চলতি আমন মৌসুমেও শত শত কৃষক এসব ধানের আবাদ করেছেন। স্থানীয় কৃষক হাবিল উদ্দিন জানান, তিনি এক একর জমিতে সেন্টু পাইজাম ধান চাষ করেছেন। পাঁচ বছর ধরে নিয়মিত এই ধান আবাদ করছেন তিনি। তার মতে, এই ধানের ভাত চিকন, খেতে সুস্বাদু এবং ফলনও ভালো হওয়ার আশা রয়েছে।


সেন্টু হাজংয়ের মতে, দেশীয় ধানের অনেক জাত হারিয়ে যাচ্ছে। অথচ এসব ধানের রয়েছে আলাদা স্বাদ ও বৈশিষ্ট্য। পাশাপাশি এসব জাতের ধানে পোকার আক্রমণও তুলনামূলক কম। তাই পুরোনো জাত সংরক্ষণের পাশাপাশি নতুন ধান উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। তার দাবি, আরও প্রায় একশটি নতুন জাত উদ্ভাবনের অপেক্ষায় রয়েছে। তবে এত বড় উদ্যোগের পরও এখনো সরকারি স্বীকৃতি বা বিশেষ সহযোগিতা পাননি তিনি। নেই কোনো পরীক্ষাগার কিংবা গবেষণার উপযুক্ত ব্যবস্থা। ফলে বীজ প্যাকেটজাত করে বাজারে বিক্রি করাও সম্ভব হচ্ছে না।


নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, সেন্টু হাজংয়ের কাজ প্রশংসনীয়। কৃষি বিভাগ তাকে বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করছে। উদ্ভাবিত ধানের জাতগুলোর সরকারি স্বীকৃতির জন্য জাতীয় বীজ প্রত্যয়ন বোর্ডে আবেদন করার সুযোগ রয়েছে। সামান্য জমি, সীমিত সামর্থ্য আর দীর্ঘ দুই দশকের অধ্যবসায়ে ২৫ জাতের ধান উদ্ভাবন করেছেন এই কৃষক। এখন তার প্রত্যাশা, যথাযথ সহযোগিতা ও স্বীকৃতি পেলে দেশীয় ধানের নতুন সম্ভাবনা তৈরি হবে, উপকৃত হবেন দেশের আরও অনেক কৃষক।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান

২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান