ঢাকা | |
সংবাদ শিরোনাম :
২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সেঞ্চুরিয়ন টেস্টে দ্বিতীয় দিন শেষে ৪০৩ রানের লিড দক্ষিণ আফ্রিকার আইপিএল নিলামে থাকছেন না মোস্তাফিজ চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট ভারতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: এইচআরডব্লিউর প্রতিবেদন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ অর্থাভাবে হয়নি উচ্চশিক্ষা, কৃষক হয়ে উদ্ভাবন করেছেন ২৫ ধরনের দেশীয় ধান দেশে প্রথম এলো নিজে ব্যবহার উপযোগী জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন পল্লবী-মিরপুরে অপরাধে জড়িত চার গ্রুপ, ভাড়ায় মেলে অস্ত্র সীমান্ত ঘিরে প্রস্তুতি, নাশকতা রুখতে বহুমুখী নিরাপত্তা

২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ

বিশ্বজুড়ে নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে জাতিসংঘের এক নতুন প্রতিবেদনে। ২০২৫ সালে প্রতি ঘণ্টায় গড়ে পাঁচজন
  • আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৩৪ সময়
  • আপডেট সময় : ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৩৪ সময়
২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ

বিশ্বজুড়ে নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে জাতিসংঘের এক নতুন প্রতিবেদনে। ২০২৫ সালে প্রতি ঘণ্টায় গড়ে পাঁচজন নারী ও কন্যাশিশু নিহত হয়েছেন, আর হত্যাকারী ছিলেন তাদেরই ঘনিষ্ঠ সঙ্গী কিংবা পরিবারের কোনো সদস্য। পুরো বছরের হিসাবে এই সংখ্যা ৪৭ হাজারের বেশি। অর্থাৎ, যাদের কাছ থেকে নিরাপত্তা পাওয়ার কথা, অনেক নারী ও শিশুর জন্য সেই ঘর ও পরিবারই হয়ে উঠেছে প্রাণঘাতী। মঙ্গলবার ২৪ নভেম্বর প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা এবং মাদক ও অপরাধবিষয়ক কার্যালয় যৌথভাবে প্রতিবেদনটি প্রকাশ করেছে।


প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বজুড়ে ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন প্রায় ৭৮ হাজার নারী ও কন্যাশিশু। তাদের মধ্যে প্রায় ৬০ শতাংশই ঘনিষ্ঠ সঙ্গী অথবা পরিবারের সদস্যদের হাতে প্রাণ হারিয়েছেন। বিশ্বের ১২২টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, প্রতিদিন গড়ে ১২৯ জন নারী ও কন্যাশিশু এ ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আরও উদ্বেগের বিষয় হলো, গত কয়েক বছর ধরেই এ ধরনের হত্যার সংখ্যা প্রায় একই জায়গায় আটকে রয়েছে। প্রতিবছর ৪৫ হাজার থেকে ৫১ হাজার নারী ও কন্যাশিশু ঘনিষ্ঠ সঙ্গী কিংবা পরিবারের সদস্যদের হাতে নিহত হচ্ছেন।


প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে মোট হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের ১৯ শতাংশ ছিলেন নারী। তাদের মধ্যে ৬০ শতাংশ নিজ বাড়ি কিংবা পারিবারিক পরিবেশে প্রাণ হারিয়েছেন। বিপরীতে, হত্যার শিকার পুরুষদের ক্ষেত্রে বাড়ি বা পারিবারিক পরিবেশে নিহত হওয়ার হার মাত্র ১১ শতাংশ। অঞ্চলভিত্তিক হিসাবে নারীদের এমন হত্যাকাণ্ড সবচেয়ে বেশি ঘটেছে আফ্রিকায়। সেখানে নিহত হয়েছেন ২২ হাজার ১০০ জন। দ্বিতীয় অবস্থানে এশিয়া, যেখানে প্রাণ হারিয়েছেন ১৫ হাজার ১০০ নারী ও কন্যাশিশু। এ ছাড়া আমেরিকায় ৭ হাজার ৪০০, ইউরোপে ২ হাজার ১০০ এবং ওশেনিয়ায় ৩০০ জন নিহত হয়েছেন।


জাতিসংঘ বলছে, বিশ্বজুড়ে সামগ্রিক হত্যাকাণ্ডের হার কমলেও নারী ও কন্যাশিশু হত্যার হার তুলনামূলক ধীরে কমছে। এর পেছনে সমাজের প্রচলিত রীতিনীতি, নারী-পুরুষের ভূমিকা নিয়ে বৈষম্যমূলক ধারণা এবং বিচার পাওয়ার ক্ষেত্রে নারীদের নানা প্রতিবন্ধকতা কাজ করছে। লিঙ্গের কারণে নারী ও কন্যাশিশুকে হত্যা করাকে বলা হয় ‘নারীহত্যা’। ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে হত্যার পাশাপাশি সংঘবদ্ধ অপরাধ, জোরপূর্বক শ্রম ও মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু হত্যাকাণ্ডও এর আওতায় পড়তে পারে।


তবে ব্যক্তিগত ও পারিবারিক পরিসরের বাইরে সংঘটিত নারীহত্যার পর্যাপ্ত তথ্য না থাকায় বিশ্বজুড়ে এ অপরাধের প্রকৃত চিত্র নির্ধারণ করা কঠিন বলে জানিয়েছে জাতিসংঘ। সব মিলিয়ে, প্রতি ঘণ্টায় পাঁচজন নারী ও কন্যাশিশুর প্রাণহানির এই পরিসংখ্যান আবারও দেখিয়ে দিচ্ছে, নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে বিশ্বজুড়ে আরও কার্যকর উদ্যোগ নেওয়া কতটা জরুরি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান

২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান