ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল বিসিবির বোর্ড সভা আজ, সিমন্সের ব্যাপারে আসতে পারে সিদ্ধান্ত আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণে সিএনজিচালক আহত পল্লবীতে যাত্রীবেশে বাসে কেরোসিন ঢেলে আগুন বিমসটেক অ্যাথলেটিকসে বাংলাদেশের ১০ পদক ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা বিএনপি-কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাল্টাপাল্টি ধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ খাওয়ার পর কেন হাঁটা জরুরি, জেনে নিন নিয়ম ও উপকারিতা প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা রহমান

প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা রহমান

শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে বড় উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। ২০২৭ সাল থেকে দেশের সব
  • আপলোড সময় : ২৮ নভেম্বর ২০২৬, সকাল ৯:২৩ সময়
  • আপডেট সময় : ২৮ নভেম্বর ২০২৬, সকাল ৯:২৩ সময়
প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা রহমান

শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে বড় উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু করা হবে দুপুরের খাবার কর্মসূচি। এর আওতায় দেশের ৫০০টি উপজেলার প্রায় ১ কোটি ১০ লাখ শিশু প্রতিদিন বিদ্যালয়ে পুষ্টিকর খাবার পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।


ডা. জুবাইদা রহমান বলেন, শিশুদের পুষ্টির ঘাটতি পূরণের পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা অব্যাহত রাখতে বিদ্যালয়ে খাবার কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে দেশের ৫০০ উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। তিনি জানান, চলমান কর্মসূচির অভিজ্ঞতার ভিত্তিতে ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সুবিধা সম্প্রসারণ করা হবে। এতে চার থেকে ১০ বছর বয়সী বিপুলসংখ্যক শিশু বিদ্যালয়ে পুষ্টিকর খাবার পাবে।


তবে শুধু খাবার সরবরাহ করলেই হবে না, এর গুণগত মান ও পুষ্টিগুণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। এ ক্ষেত্রে মায়েদের সম্পৃক্ত করে খাবার তৈরির প্রক্রিয়া ও মান তদারকি জোরদারের প্রস্তাব দিয়েছেন ডা. জুবাইদা রহমান। তিনি আরও বলেন, বিদ্যালয়ের দুপুরের খাবার সুস্বাদু ও সহজলভ্য করতে জেলা ও উপজেলা পর্যায়ে রন্ধন প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে। স্থানীয়ভাবে পাওয়া শাকসবজি, আমিষ ও দুগ্ধজাত পণ্যসহ পুষ্টিকর উপকরণ ব্যবহারের মাধ্যমে শিশুদের খাবারের মান আরও উন্নত করা সম্ভব।


স্বাস্থ্যসম্মত রান্নার পদ্ধতি অনুসরণ, স্থানীয় উপকরণের ব্যবহার এবং মায়েদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিদ্যালয়ের খাবার কর্মসূচি শিশুদের পুষ্টির মান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সভাপতিত্ব করেন। রন্ধন প্রতিযোগিতায় ৩০০টি রেসিপির মধ্য থেকে সেরা পাঁচজনকে পুরস্কৃত করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ

পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ