ঢাকা | |

পল্লবীতে যাত্রীবেশে বাসে কেরোসিন ঢেলে আগুন

রাজধানীর মিরপুরের পল্লবীর কালশী এলাকায় যাত্রীবেশে একটি বাসে উঠে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ
  • আপলোড সময় : ২৮ নভেম্বর ২০২৬, সকাল ৯:২৮ সময়
  • আপডেট সময় : ২৮ নভেম্বর ২০২৬, সকাল ৯:২৮ সময়
পল্লবীতে যাত্রীবেশে বাসে কেরোসিন ঢেলে আগুন

রাজধানীর মিরপুরের পল্লবীর কালশী এলাকায় যাত্রীবেশে একটি বাসে উঠে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় বাসটির ১০টি সিট পুড়ে গেছে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে কালশী এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, কয়েকজন দুর্বৃত্ত যাত্রীবেশে বাসটির একেবারে পেছনের দিকে বসেছিলেন। কিছুক্ষণ পর তারা বাসের ভেতরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।


আগুন জ্বলে ওঠার পর দুর্বৃত্তরা বাসের জানালা দিয়ে নেমে দ্রুত পালিয়ে যান। এ সময় বাসের চালক ও সহকারীও সেখান থেকে চলে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এরই মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়।


পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন জানান, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরাই বাসে কেরোসিন ঢেলে আগুন দিয়েছেন। ঘটনায় বাসটির ১০টি সিট পুড়ে গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী

উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী