ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে বিয়ের বাড়িতে বিমান হামলা, প্রাণ গেল ১৭ জনের গাজায় চিকিৎসাকেন্দ্রে ইসরায়েলি হামলা, নিহত এমএসএফের দুই কর্মী প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক অস্তিত্বের সংকটে জাতীয় পাখি দোয়েল, হারিয়ে যাচ্ছে চিরচেনা সুর মিরপুর টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক ইউরোপে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সবচেয়ে বেশি ও কম যেসব দেশে ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৬৪ জেলায় এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষা, আবেদন ৫৭ হাজার মিজানুর রহমান আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার

নিরাপদ পানি পাচ্ছে না দেশের ৬৩ শতাংশ মানুষ

দেশে পানির উৎসের অভাব না থাকলেও সেই পানি কতটা নিরাপদ, তা নিয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে নতুন এক
  • আপলোড সময় : ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ১১:২৩ সময়
  • আপডেট সময় : ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ১১:২৩ সময়
নিরাপদ পানি পাচ্ছে না দেশের ৬৩ শতাংশ মানুষ

দেশে পানির উৎসের অভাব না থাকলেও সেই পানি কতটা নিরাপদ, তা নিয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে নতুন এক জরিপে। দেশের ৯৮ দশমিক ৬ শতাংশ মানুষ মৌলিক পানির সুবিধা পেলেও নিরাপদভাবে ব্যবস্থাপিত পানি পাচ্ছেন মাত্র ৩৭ দশমিক ১ শতাংশ। অর্থাৎ নির্ধারিত নিরাপত্তার শর্ত পূরণ হচ্ছে না দেশের প্রায় ৬৩ শতাংশ মানুষের ক্ষেত্রে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে ২০২৫-এর চূড়ান্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। চলতি বছরের অক্টোবরে প্রকাশিত ‘প্রগতির পথে’ শীর্ষক এই প্রতিবেদনে দেশের পানি, পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যবিধির পাশাপাশি পানির গুণমানও পরীক্ষা করা হয়েছে।


জরিপের সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, দেশের ৮৫ শতাংশ মানুষের পরিবারের ব্যবহারের পানিতে ই-কোলাই ব্যাকটেরিয়া পাওয়া গেছে। ২০১৯ সালের জরিপে এই হার ছিল ৮১ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ ছয় বছরের ব্যবধানে পানিতে জীবাণুর উপস্থিতি কমার পরিবর্তে বেড়েছে। অন্যদিকে পানির উৎসে ই-কোলাই শনাক্তের হার ৪৭ দশমিক ১ শতাংশ, যা ২০১৯ সালে ছিল ৪০ দশমিক ৩ শতাংশ। পানিতে আর্সেনিকের উপস্থিতিও বড় উদ্বেগের কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমা অনুযায়ী প্রতি লিটারে ১০ মাইক্রোগ্রামের বেশি আর্সেনিকযুক্ত পানির উৎস ব্যবহার করছেন দেশের ১৫ দশমিক ১ শতাংশ মানুষ। আর বাংলাদেশের জাতীয় মানদণ্ড অনুযায়ী প্রতি লিটারে ৫০ মাইক্রোগ্রামের বেশি আর্সেনিকযুক্ত পানির উৎস ব্যবহার করছেন ৯ দশমিক ১ শতাংশ মানুষ।


তবে ২০১৯ সালের তুলনায় আর্সেনিকের ঝুঁকি কিছুটা কমেছে। সে সময় এই দুটি হার ছিল যথাক্রমে ১৮ দশমিক ৬ এবং ১১ দশমিক ৮ শতাংশ। তারপরও উল্লেখযোগ্যসংখ্যক মানুষ এখনো ঝুঁকিপূর্ণ পানি ব্যবহার করছেন। জরিপে পানির উৎসে লবণাক্ততার বিষয়টিও উঠে এসেছে। দেখা গেছে, দেশের ১ দশমিক ১ শতাংশ মানুষ এমন উৎসের পানি ব্যবহার করেন, যেখানে লবণাক্ততার মাত্রা নির্ধারিত জাতীয় মানদণ্ডের চেয়ে বেশি।


নিরাপদভাবে ব্যবস্থাপিত পানি বলতে শুধু উন্নত উৎসের পানি বোঝায় না। পানির উৎস বাড়ির ভেতরে বা প্রাঙ্গণে থাকতে হবে, প্রয়োজনের সময় পানি পাওয়া যেতে হবে এবং তাতে ই-কোলাই কিংবা নির্ধারিত সীমার বেশি আর্সেনিক থাকা যাবে না। এসব শর্ত পূরণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী নিরাপদ পানি পাচ্ছেন মাত্র ৩৭ দশমিক ১ শতাংশ মানুষ। বাংলাদেশের জাতীয় মানদণ্ড বিবেচনায় এই হার ৩৯ দশমিক ৪ শতাংশ। জরিপে পানির গুণমান পরীক্ষার জন্য ৬ হাজার ২৯৮টি পরিবার নির্বাচন করা হলেও পরীক্ষা সম্পন্ন হয়েছে ৬ হাজার ১০৬টি পরিবারের পানিতে।


এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ডা. এম. রেজাউল ইসলাম বলেন, অপরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসম্মত উপায়ে পানি সংরক্ষণ না করার কারণে অনেক সময় পানিতে জীবাণুর সংক্রমণ ঘটে। অথচ সাধারণ মানুষ তা বুঝতে পারেন না। আর্সেনিক ও লবণাক্ততার ঝুঁকি মোকাবিলায় নিয়মিত পানির গুণমান পরীক্ষা এবং জনসচেতনতা বাড়ানো জরুরি। তিনি আরও জানান, অনেক মানুষ তাদের ব্যবহৃত পানিতে আর্সেনিক আছে কি না, সে বিষয়ে খোঁজ রাখেন না। সচেতনতার অভাবেই দীর্ঘদিন ধরে সমস্যাটি রয়ে গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এইচএসসি পুনর্নিরীক্ষণে ২৫ হাজারের বেশি শিক্ষার্থীর ফল পরিবর্তন, প্রশ্নের মুখে খাতা মূল্যায়ন

এইচএসসি পুনর্নিরীক্ষণে ২৫ হাজারের বেশি শিক্ষার্থীর ফল পরিবর্তন, প্রশ্নের মুখে খাতা মূল্যায়ন