ঢাকা | |

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে হামাসকে সন্ত্রাসী স্বীকৃতি দিল আরব দল

ইসরায়েলে সরকার গঠনের রাজনৈতিক হিসাব-নিকাশে নতুন সমীকরণ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্যে সম্ভাব্য জোট
  • আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৫ সময়
  • আপডেট সময় : ২৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৫ সময়
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে হামাসকে সন্ত্রাসী স্বীকৃতি দিল আরব দল

ইসরায়েলে সরকার গঠনের রাজনৈতিক হিসাব-নিকাশে নতুন সমীকরণ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্যে সম্ভাব্য জোট সরকারে যোগ দেওয়ার পথে গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করেছে আরব রাজনৈতিক দল রা’আম। দলটির নেতা মনসুর আব্বাস জানিয়েছেন, হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সংসদে আনা একটি বিলের সহ-উদ্যোক্তা হয়েছেন তারা এবং তিনি নিজেও বিলটির পক্ষে ভোট দিয়েছেন।


শনিবার ২৮ নভেম্বর রাতে দেওয়া এক সাক্ষাৎকারে মনসুর আব্বাস এসব তথ্য জানান। তার এই অবস্থানের ফলে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন সম্ভাব্য জোট সরকারে রা’আমের যোগ দেওয়ার পথে বড় একটি বাধা দূর হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মনসুর আব্বাস সরাসরি হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেননি। বরং তিনি সংসদে এ-সংক্রান্ত বিলের পক্ষে ভোট দেওয়া এবং বিলটির সহ-উদ্যোক্তা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


আইজেনকোটের সম্ভাব্য জোটে যোগ দিতে রা’আমকে চারটি শর্ত পূরণ করতে হয়েছে। এর মধ্যে রয়েছে ইসরায়েলকে ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, দেশটির স্বাধীনতার ঘোষণাকে সম্মান করা, সব ইসরায়েলির বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালনের পক্ষে অবস্থান নেওয়া এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়া।


মনসুর আব্বাসের দাবি, এই চারটি শর্তই পূরণ করেছে তার দল। এদিকে সরকার গঠনের জন্য আইজেনকোটের হাতে আর মাত্র আট দিন সময় রয়েছে। এই সময়ের মধ্যে নিজের জোটের ৪৮টি আসনের পাশাপাশি হারেদি ইউনাইটেড তোরাহ জুডাইজম ও রা’আমের সমর্থন নিয়ে সরকার গঠনের পরিকল্পনা রয়েছে তার।


অন্যদিকে আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্টও আইজেনকোটকে সরকার গঠনে সমর্থন দেওয়ার পাশাপাশি সরকার টিকিয়ে রাখতে ভূমিকা রাখার পরিকল্পনা করছে। তবে তারা সরাসরি সরকারে যোগ দেবে না। নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে জোট গঠনের এই প্রচেষ্টায় রা’আমের অবস্থান তাই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দলটির নতুন রাজনৈতিক সিদ্ধান্ত ইসরায়েলের সরকার গঠনের সমীকরণে কতটা প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়।


সূত্র: টাইমস অব ইসরায়েল

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী

উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী