ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে স্থল সীমান্ত বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের চাপ, তেহরানে জরুরি বৈঠক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল সরকারের জনমুখী কর্মকাণ্ড সংবাদমাধ্যমে যথাযথভাবে প্রচার পাচ্ছে না: রিজভী এলএনজি আমদানিতে বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ যুদ্ধ শেষ করতে ইরানের শীর্ষ নেতাদের হত্যার ছক ট্রাম্প প্রশাসনের! চট্টগ্রামে ট্রেনের বগিতে আগুন টিকটকে প্রেম, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে সক্রিয় বিএনপিসহ দলগুলো

ইরানের সঙ্গে স্থল সীমান্ত বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের চাপ, তেহরানে জরুরি বৈঠক

ইরানের সঙ্গে থাকা অধিকাংশ স্থলসীমান্ত বন্ধ করে দিতে ইরাকের ওপর চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন এই পদক্ষেপে উদ্বেগ
  • আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৬, দুপুর ১:২ সময়
  • আপডেট সময় : ২৯ নভেম্বর ২০২৬, দুপুর ১:২ সময়
ইরানের সঙ্গে স্থল সীমান্ত বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের চাপ, তেহরানে জরুরি বৈঠক

ইরানের সঙ্গে থাকা অধিকাংশ স্থলসীমান্ত বন্ধ করে দিতে ইরাকের ওপর চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন এই পদক্ষেপে উদ্বেগ তৈরি হয়েছে তেহরানে। পরিস্থিতি সামাল দিতে ইরাকি কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন ইরানের কর্মকর্তারা। শনিবার (২৮ নভেম্বর) ইরাকের একটি প্রতিনিধিদল তেহরানে পৌঁছালে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের পর ইরান মূলত স্থলপথ ব্যবহার করে পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম চালিয়ে আসছে। এখন ইরাকও যদি সীমান্ত বন্ধ করে দেয়, তাহলে স্থলপথে পণ্য পরিবহনের সুযোগও সংকুচিত হয়ে পড়তে পারে। এতে ইরানের বাণিজ্যিক কার্যক্রম আরও চাপে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।


ইরাকের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সীমান্ত বন্ধ করে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র তাদের ওপর চাপ দিচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, মার্কিন পক্ষ আনুষ্ঠানিকভাবে দুটি ছাড়া বাকি সব সীমান্ত পারাপারের পথ বন্ধ করার নির্দেশনা দিয়েছে। যে দুটি পথ খোলা রাখার কথা বলা হয়েছে, তার একটি কুর্দিস্তান অঞ্চলে এবং অন্যটি বাগদাদের কাছাকাছি অবস্থিত।


এদিকে, ইরাককে সীমান্ত বন্ধ না করার বিষয়ে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতার পরামর্শক মোহাম্মদ মোখবের। তিনি ইরাককে উদ্দেশ করে বলেছেন, দেশটি যেন ‘ইসলামের শত্রু ও ট্রাম্পের হাতিয়ারে’ পরিণত না হয়। নৌ-অবরোধের পর এবার স্থলপথেও অবরোধের আশঙ্কা তৈরি হওয়ায় ইরানের উদ্বেগ বেড়েছে। ইরাকের সীমান্তনীতি কোন দিকে যায়, তার ওপর নির্ভর করতে পারে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতির পরবর্তী গতিপথ।


সূত্র: আলজাজিরা

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী

উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী