ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা’, সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড ভিনিসিয়ুসের জন্য ট্রান্সফার মার্কেট কাঁপানো প্রস্তাব পাঠাচ্ছে আর্সেনাল এআইইউবি ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর জমকালো উদ্বোধন অনুষ্ঠিত রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল, গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ অভিবাসী ঠেকাতে ১৬০০ ফুট দীর্ঘ ভাসমান প্রতিবন্ধক বসাচ্ছে স্পেন কোরআনের আয়াত উদ্ধৃত করে প্রতিবেশী দেশগুলোকে ইরানের বার্তা পে-স্কেল কার্যকর হলে বকেয়া বেতন কীভাবে পাবেন সরকারি চাকরিজীবীরা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, তবু মজুরিতে বৈষম্য

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২১.১৫ বিলিয়ন ডলার

বছরের শুরু থেকেই বেড়েছে বৈদেশিক মুদ্রা রেমিট্যান্সের প্রবাহ। এই রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারা ও বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে কেন্দ্রীয়
  • আপলোড সময় : ৯ মার্চ ২০২৪, সকাল ৮:৫৬ সময়
  • আপডেট সময় : ৯ মার্চ ২০২৪, সকাল ৮:৫৬ সময়
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২১.১৫ বিলিয়ন ডলার প্রতীকী ছবি
বছরের শুরু থেকেই বেড়েছে বৈদেশিক মুদ্রা রেমিট্যান্সের প্রবাহ। এই রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারা ও বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের টাকা-ডলার অদলবদল (সোয়াপ) সুবিধা চালুর পর এক সপ্তাহের ব্যবধানে বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ বেড়ে ২১ দশমিক ১৫ বিলিয়ন ডলার দাঁড়িয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৭ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ সাপ্তাহিক নির্বাচিত অর্থনৈতিক সূচকে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ১ মার্চ বাংলাদেশ ব্যাংকের হিসাবায়নে দেশের নিট রিজার্ভ ছিল ২৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলার। আর আইএমএফের পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী তা ছিল ২০ দশমিক ৫৭ বিলিয়ন ডলার। অর্থাৎ গত ১ সপ্তাহের ব্যবধানে অর্থনীতির স্পর্শকাতর সূচকটি ঊর্ধ্বমুখী হয়েছে।

এ ছাড়া দেশের আর্থিক খাত নিয়ন্ত্রণকারী সর্বোচ্চ সংস্থার নিট রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে। এটি শুধু আইএমএফকে দেওয়া হয়, প্রকাশ করা হয় না।

জানা গেছে, শুধুমাত্র আইএমএফকে দেওয়া হয় এমন নিট রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে। সেখানে দেশের প্রকৃত রিজার্ভ এখন প্রায় সাড়ে ১৭ বিলিয়ন ডলার। ওই রিজার্ভ দিয়ে ৩ মাসের বেশি আমদানি ব্যয় মেটানো যাবে।

বিশ্লেষকরা বলছেন, ফেব্রুয়ারিতে ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। সেই সঙ্গে রপ্তানি বাড়ায় বাংলাদেশ ব্যাংকে ডলার জমা দিয়ে টাকা নিচ্ছে বিভিন্ন ব্যাংক। ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিল আর্জেন্টিনা!

স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিল আর্জেন্টিনা!