ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

চাঁদ দেখা কমিটি বসবে সন্ধ্যায়; রোজা কবে জানা যাবে আজ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রে রমজানের চাঁদ দেখা গেছে। সে হিসেবে দেশগুলোতে আজ থেকে
  • আপলোড সময় : ১১ মার্চ ২০২৪, দুপুর ১১:১২ সময়
  • আপডেট সময় : ১১ মার্চ ২০২৪, দুপুর ১১:১২ সময়
চাঁদ দেখা কমিটি বসবে সন্ধ্যায়; রোজা কবে জানা যাবে আজ ছবি : সংগৃহীত
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রে রমজানের চাঁদ দেখা গেছে। সে হিসেবে দেশগুলোতে আজ থেকে রোজা শুরু হয়েছে। এদিকে বাংলাদেশে আজ শেষ হচ্ছে শাবান মাসের ২৯ তারিখ। দেশের আকাশে আজ সোমবার চাঁদ দেখা গেলে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে রোজা। তাই চাঁদ দেখতে সন্ধ্যায় বৈঠকে বসছে কমিটি।

গতকাল রবিবার (১০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন এ তথ্য জানায়।

এতে বলা হয়, রমজান মাসের চাঁদ দেখার বিষয়ে সোমবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা শুরু হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী ও কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান।

বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

উল্লেখ্য, সোমবার চাঁদ দেখা গেলে মঙ্গলবার থেকে মুসলমানরা রোজা রাখা শুরু করবেন। সেক্ষেত্রে সোমবার রাতেই তারাবিহ নামাজ পড়া শুরু হবে এবং শেষ রাতে প্রথম সাহরিও খাবেন মুসলমানরা।

এ ছাড়া সোমবার চাঁদ দেখা না গেলে মঙ্গলবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে, বুধবার থেকে রমজান মাস গণনা শুরু হবে। এ ক্ষেত্রে মঙ্গলবার তারাবিহ নামাজ এবং শেষ রাতে খেতে হবে সাহরি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আমেরিকান ড্রিম’ দেখিয়ে প্রতারণা: মাল্টায় বাংলাদেশি রেস্তোরাঁ মালিক গ্রেপ্তার

‘আমেরিকান ড্রিম’ দেখিয়ে প্রতারণা: মাল্টায় বাংলাদেশি রেস্তোরাঁ মালিক গ্রেপ্তার