ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে বললেন প্রধানমন্ত্রী ‘আসলে আমাকে নিয়ে ট্রল হওয়ার মতো কোনো কাজ জীবনেও করিনি’ ‘ক্ষমতার গরমের আঁচ পড়েছে’, স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় শফিকুর রহমানের উদ্বেগ কঙ্গোতে বিমান দুর্ঘটনায় দুই জেনারেলসহ নিহত ১৪ সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা ‘২০২৭ বিশ্বকাপই শেষ’—জানালেন কোহলি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ ভারতে ভেজাল মদ পানে ১৯ প্রাণহানি, গ্রেপ্তার ১৯ স্কালোনিকে নিয়ে ভক্তদের সুখবর দিলো আর্জেন্টিনা ‘দল-মত দেখবো না, অপরাধী যেই হোক আইনের আওতায় নিয়ে আসবো’

আয়ারল্যান্ডকে ৯৬ রানে অলআউট করে দিলো ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে নেমেই নিজেদের শক্তি দেখালো অন্যতম ফেবারিট দল ভারত। দুই পেসার অর্শদীপ সিং ও হার্দিক পান্ডিয়ার
  • আপলোড সময় : ৬ জুন ২০২৪, সকাল ৮:৪৮ সময়
  • আপডেট সময় : ৬ জুন ২০২৪, সকাল ৮:৪৮ সময়
আয়ারল্যান্ডকে ৯৬ রানে অলআউট করে দিলো ভারত ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে নেমেই নিজেদের শক্তি দেখালো অন্যতম ফেবারিট দল ভারত। দুই পেসার অর্শদীপ সিং ও হার্দিক পান্ডিয়ার তোপের মুখে মাথা তুলে দাঁড়াতেই পারেনি আয়ারল্যান্ড। প্রথম ম্যাচেই আইরিশদের ১৬ ওভারে মাত্র ৯৬ রানে গুটিয়ে দিয়েছে রোাহিত শর্মার দল। অর্থাৎ জয়ে মিশন শুরু করতে হলে ভারতকে করতে হবে ৯৭ রান।

আজ বুধবার নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে একের পর উইকেট হারাতেই থাকে আয়ারল্যান্ড। দলীয় ৯ রানে ২ উইকেট হারানোর পর কিছুটা বিরতি দিয়ে ২৮ রানে হয় তৃতীয় উইকেটের পতন। এরপর আসা-যাওয়ার মিছিলে যোগ হন আরও ৫ ব্যাটার।

৫০ রানেই ৮ উইকেট হারায় আয়ারল্যান্ড। তখন মনে হয়েছিল চলতি বিশ্বকাপের সর্বনিম্ন উগান্ডার করা ৫৮ রানও পার করতে পারবে না আইরিশরা। তবে নবম উইকেটে ১৮ বলে ২৭ রানের জুটির সুবাদে সেটি আর হয়নি। অর্থাৎ উগান্ডার মতো লজ্জায় পড়তে হয়নি আয়ারল্যান্ডকে। মান বাঁচানো এই জুটিটি করেছেন জস লিটল ও গ্রেরেথ ডেলানি।

১৩ বলে ১৪ রান করে জাসপ্রিত বুমরাহের বলে লিটল বোল্ড হন। আইরিশদের ইনিংসের সবচেয়ে বড় জুটিটি ভেঙে যায়। এরপর একাই লড়াই করেন ডেলানি। ১৫ বলে ২৫ রানে অপরাজিত ছিলেন তিনি।ভারতের হয়ে ৩ উইকেট শিকার করেন হার্দিক পান্ডিয়া। ২টি করে উইকেট নেন অর্শদীপ সিং ও জাসপ্রিত বুমরাহ। ১টি করে উইকেট পান মোহাম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেল।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প