ঢাকা | |
সংবাদ শিরোনাম :

অবসরের ঘোষণা দিলেন রোহিত শর্মা

বিরাট কোহলির বিদায়ের ঘোষণার পর থেকেই ধারণা করা হয়েছিল এমন কিছুর। পুরস্কার বিতরণের মঞ্চে অবশ্য রোহিত শর্মা বললেন
  • আপলোড সময় : ৩০ জুন ২০২৪, সকাল ৮:৫৬ সময়
  • আপডেট সময় : ৩০ জুন ২০২৪, সকাল ৮:৫৬ সময়
অবসরের ঘোষণা দিলেন রোহিত শর্মা ছবি : সংগৃহীত
বিরাট কোহলির বিদায়ের ঘোষণার পর থেকেই ধারণা করা হয়েছিল এমন কিছুর। পুরস্কার বিতরণের মঞ্চে অবশ্য রোহিত শর্মা বললেন না কিছুই। কিন্তু অফিসিয়াল সংবাদ সম্মেলনে ঠিকই বলে দিলেন বিদায়। বিশ্বকাপ শিরোপা জয়ের পরই টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় বলে দিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা। 

ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে এসে হার্শা ভোগলেকে বিরাট কোহলি জানিয়েছেন এবার থামতে চান তিনি। নতুনদের হাতে তুলে দিতে চান ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাটন। সেই পথে হাঁটলেন রোহিতও। বিরাট কোহলির ঘোষণার ঠিক ১২০ মিনিট পর হিটম্যান জানালেন তার বিদায়ের কথা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘এটাই ভারতের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল। এর পরে আমি আর দেশের হয়ে টি-টোয়েন্টি খেলব না। এই সিদ্ধান্ত নেওয়ার এর থেকে ভাল মুহূর্ত হতে পারে না।’ টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও অবশ্য এক দিন ও টেস্ট ক্রিকেট তিনি খেলবেন বলে জানিয়েছেন রোহিত।

ভারত অধিনায়ক বলেন, ‘আমি যখন থেকেই এই ফরম্যাট খেলেছি তখন থেকেই উপভোগ করেছি। আমি এটাই চেয়েছি- আমি বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। শেষ পর্যন্ত যে জিততে পেরেছি তার জন্য খুশি।’ 

১৫৯ ম্যাচের ক্যারিয়ার দিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানালেন রোহিত শর্মা। বিদায়ের সময় তিনি টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ রানসংগ্রাহক। ৪ হাজার ২৩১ রান জমা হয়েছে তার নামের পাশে। জিতেছেন দুই বিশ্বকাপ। ২০০৭ সালের প্রথম বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন রোহিত। আর শেষ করলেন ২০২৪ সালের বিশ্বকাপ জিতে। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে?

রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে?