ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে বললেন প্রধানমন্ত্রী ‘আসলে আমাকে নিয়ে ট্রল হওয়ার মতো কোনো কাজ জীবনেও করিনি’ ‘ক্ষমতার গরমের আঁচ পড়েছে’, স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় শফিকুর রহমানের উদ্বেগ কঙ্গোতে বিমান দুর্ঘটনায় দুই জেনারেলসহ নিহত ১৪ সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা ‘২০২৭ বিশ্বকাপই শেষ’—জানালেন কোহলি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ ভারতে ভেজাল মদ পানে ১৯ প্রাণহানি, গ্রেপ্তার ১৯ স্কালোনিকে নিয়ে ভক্তদের সুখবর দিলো আর্জেন্টিনা ‘দল-মত দেখবো না, অপরাধী যেই হোক আইনের আওতায় নিয়ে আসবো’

নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ডিসেম্বরে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ ক্রিকেট দল। গত কয়েক বছর ধরে নিয়মিতই
  • আপলোড সময় : ১৮ জুলাই ২০২৩, দুপুর ১২:৪৫ সময়
  • আপডেট সময় : ১৮ জুলাই ২০২৩, দুপুর ১২:৪৫ সময়
নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ছবি : সংগৃহীত

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ডিসেম্বরে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ ক্রিকেট দল। গত কয়েক বছর ধরে নিয়মিতই নিউজিল্যান্ড সফরের সুযোগ পাচ্ছে টাইগাররা। সেই ধারাবাহিকতায় এবারেও আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে থাকা এই সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট নিউজিল্যান্ড।

আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড-বাংলাদেশ মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে।

নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড টেস্ট দল। নভেম্বরের শেষে ও ডিসেম্বরের শুরুতে এখানে আছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপরই বাংলাদেশ যাবে নিউজিল্যান্ড সফরে।

১৭ ডিসেম্বর ডানেডিনে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। পরের দুই ম্যাচ ২০ ডিসেম্বর নেলসনে, ২৩ ডিসেম্বর নেপিয়ারে। ২৭ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজ শুরু নেপিয়ারেই। পরের দুই টি-টোয়েন্টি ২৯ ও ৩১ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে।

গত ৮ বছরের মধ্যে নিউজিল্যান্ডে বাংলাদেশের ষষ্ঠ সফর হবে এটি। ২০১৫-১৬ মৌসুমে সেখানে ৩টি করে ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। ২০১৯ সালে ছিল ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট। ২০২১ সালে ছিল ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। গত বছরের শুরুতে ছিল ২ ম্যাচের টেস্ট সিরিজ। অক্টোবরে ছিল ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশের সফর দিয়েই শুরু হবে নিউজিল্যান্ডের এবারের ক্রিকেট মৌসুম। এরপর ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা পাকিস্তানের বিপক্ষে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে দুটি টেস্ট, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি ও ২টি টেস্ট।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প