মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টস হেরে ব্যাট করতে নামছে বাংলাদেশ। ইনজুরির কারণে টেস্ট দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল স্কোয়াডে থাকছেন না আফগান্তিানের বিপক্ষে।
প্রায় চার বছর পর আবারো সাদা পোশাকের ক্রিকেট ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। ঘরের মাঠে জয়ের বিকল্প অন্য কিছু ভাবছে না স্বাগতিকরা। অন্যদিকে, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আফগানিস্তান। সাকিব না থাকায় বাংলাদেশকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাস।
টাইগার বাহিনীর তুলনায় কিছুটা এগিয়ে আফগানদের মনোবল। গতবার বাংলাদেশ সফরে অলরাউন্ডার রশিদ খানের স্পিনবিষে বড় জয়ের দেখা পেয়েছিল আফগানিস্তান। তবে আজ শুরু হতে যাওয়া টেস্টে আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াতে প্রস্তুত লিটন দাসের দল। ২২৪ রানে জয়ী ওই টেস্টের নায়ক রশিদ খান ইনজুরিতে থাকায় কিছুটা স্বস্তিতে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ :
মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
আফগানিস্তান একাদশ: ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, রহমত শাহ, হাসমাতুল্লাহ সাহিদি, নাসির জামাল, করিম জানাত, আফসার জাজাই, আমির হামজা,জহির খান, নিজাত মাসুদ ও ইয়ামিন আহমাদজাই।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন