ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

এলপিএলে অভিষেক ম্যাচে হৃদয়ের ঝোড়ো ফিফটি

বর্তমান সময়টা দুর্দান্তভাবে কাটছে তাওহীদ হৃদয়ের। ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে রানের ফোয়ারা ছুটাচ্ছেন বাংলাদেশি এই তরুণ ব্যাটার। দেশের বাইরে
  • আপলোড সময় : ৩১ জুলাই ২০২৩, দুপুর ১০:২ সময়
  • আপডেট সময় : ৩১ জুলাই ২০২৩, দুপুর ১০:২ সময়
এলপিএলে অভিষেক ম্যাচে হৃদয়ের ঝোড়ো ফিফটি ছবি : সংগৃহীত

বর্তমান সময়টা দুর্দান্তভাবে কাটছে তাওহীদ হৃদয়ের। ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে রানের ফোয়ারা ছুটাচ্ছেন বাংলাদেশি এই তরুণ ব্যাটার। দেশের বাইরে প্রথমবার খেলতে গিয়ে লঙ্কান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই দুর্দান্ত ফিফটি তুলে নিয়েছেন তাওহীদ হৃদয়।

রোববার (৩০ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কা প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় জাফনা কিংস এবং কলম্বো স্ট্রাইকার্স। তাওহীদ হৃদয়ের ফিফটিতে কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে ১৭৩ রান সংগ্রহ করেছে জাফানা কিংস।

টস হেরে ব্যাটিং শুরু করতে নামে জাফনা কিংস। নিশান মাদুশঙ্কা ও রহমানউল্লাহ গুরবাজ ঝোড়ো সূচনা করেন। তবে আফগান ওপেনার গুরবাজ ১১ বলে ২১ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হলে রানের গতি কমে আসে জাফানার। দলীয় ৪২ রানে মাদুশঙ্কা ফিরলে ব্যাটিংয়ে আসেন হৃদয়।

প্রথম চার বলের সময় ব্যক্তিগত রানের খাতা খুলেন বাংলাদেশের ২২ বছর বয়সী ব্যাটার। এক প্রান্তে নিয়মিত উইকেট হারায় জাফানা। তবে অন্যপ্রান্তে ঠিকই আগলে রেখে রান বাড়িয়ে যান হৃদয়। শেষ পর্যন্ত ৩৯ বলে ৫৪ রানের ইনিংস খেলে আউট হন। তবে আউটের আগে ৪ চার ও ১ ছয়ে দলের পক্ষে সর্বোচ্চ ইনিংস খেলেন। মূলত জাফনার বড় সংগ্রহের ভিতটা গড়ে দিয়েছেন হৃদয়ই।

পঞ্চম উইকেটে দুনিথ ওয়েল্লালাগেকে সঙ্গে নিয়ে ৫০ রানের জুটি গড়েন হৃদয়। তাতে ১৭৩ রানের বড় সংগ্রহ পায় জাফনা কিংস। ওয়েল্লালাগে ২৫, থিসারা পেরেরা ১৪, গুরবাজ ২১ রান করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ