ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জুলাই আন্দোলনে স্বামীর মৃত্যুর সাক্ষ্য দেওয়ায় মেয়েকে ধর্ষণ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী এমআরপি বন্ধ করে শতভাগ ই-পাসপোর্টের পথে বাংলাদেশ জুলাই আন্দোলনে স্বামী নিহত, স্ত্রী জবানবন্দি দেওয়ায় মেয়েকে ধর্ষণ করে আওয়ামী লীগ নেতারা তারিখ মনে না থাকলেও পুরোনো ছবি খুঁজে দেবে গুগল ফটোসের ম্যাপ ভিউ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত হচ্ছে যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী অটোরিকশা নিয়ন্ত্রণে আসছে কিউআর কোড-ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম ব্যালন ডি'অর চান এমবাপ্পে

সারের জয়ের নায়ক লিটন দাস

অবশেষে রানের দেখা পেয়েছেন লিটন কুমার দাস। কানাডায় অনুষ্ঠিত গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ফিফটি তুলে সারে জাগুয়ার্সকে ৬ উইকেটের
  • আপলোড সময় : ২ আগস্ট ২০২৩, দুপুর ১০:১৪ সময়
  • আপডেট সময় : ২ আগস্ট ২০২৩, দুপুর ১০:১৪ সময়
সারের জয়ের নায়ক লিটন দাস ছবি : সংগৃহীত

অবশেষে রানের দেখা পেয়েছেন লিটন কুমার দাস। কানাডায় অনুষ্ঠিত গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ফিফটি তুলে সারে জাগুয়ার্সকে ৬ উইকেটের জয় এনে দেয় বাংলাদেশ ওপেনার।

মঙ্গলবার (১ আগস্ট) প্রথমে ব্যাটিং নেমে ৯ উইকেটে ১২৮ রান করে ব্রাম্পটন উলভস। জবাবে লিটন দাসের ফিফটিতে ৪ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে নেয় সারে জাগুয়ার্স। ৫৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পান লিটন।

টস হেরে ব্যাটিংয়ে নামে ব্রাম্পটন। সারের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১২৮ রান সংগ্রহ করে ব্রাম্পটন। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন কিউই অলরাউন্ডার কলিন ডি গ্রান্ডহোম। বাকিদের মধ্যে অ্যারন জনসন, মার্ক চাপম্যান ও নিতিশ কুমার প্রত্যেকে ১৪ রান করেন। সারের হয়ে আম্মার খালিদ, ম্যাথিও ফোর্ড ও আয়ান খান দুটি করে উইকেট শিকার করেন। স্পেন্সার জনসন ও ইফতিখার আহমেদ ১টি করে উইকেট নেন।

১২৯ রানের জবাবে ১৬ রানের মধ্যেই দুই ওপেনার জতিন্দর সিং ও মোহাম্মদ হারিসকে হারায় সারে জাগুয়ার্স। চতুর্থ উইকেটে লিটন ও ইফতিখার ৯৯ রানের দারুণ এক জুটি গড়েন। লিটন সমান তিনটি ছক্কা ও চারে ৪৫ বলে ৫৯ রান করেন। ইফতিখার ২ ছক্কায় ৩৮ রানে অপরাজিত থাকেন। তাতেই ৬ উইকেটে জিতে মাঠ ছাড়ে জাগুয়ার্স। ব্রাম্পটনের টিম সাউদি, লগান ভ্যান বিক, ক্রিস গ্রিন ও শাহিদ আহমাদজাই ১টি করে উইকেট শিকার করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের