ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১২ অক্টোবর থেকে সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ‘ভারতে কালো জরুরি অবস্থা জারি করেছে বিজেপি’ মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও: আসিফ নজরুল কী নির্মম রসিকতা!: হাসনাত আবদুল্লাহ ‘প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেয়া যায় না কোনোভাবে?’, প্রশ্ন আসিফ মাহমুদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, সন্দেহভাজন আটক ৩ ভিসা জটিলতায় পিছিয়ে গেল বাংলাদেশ যুব দলের ফ্লাইট ব্যক্তিস্বত্ব মামলায় অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ

দুই কিডনিই বিকল, বাঁচতে চান খুবি শিক্ষার্থী রাকিব

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) রসায়ন ডিসিপ্লিনের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রাকিব। ক্যাম্পাসের নানামুখী কর্মকাণ্ডে সরব রাকিব এখন অনেকটাই নীরব।
  • আপলোড সময় : ৩ আগস্ট ২০২৩, দুপুর ১:৬ সময়
  • আপডেট সময় : ৩ আগস্ট ২০২৩, দুপুর ১:৬ সময়
দুই কিডনিই বিকল, বাঁচতে চান খুবি শিক্ষার্থী রাকিব ছবি : সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) রসায়ন ডিসিপ্লিনের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রাকিব। ক্যাম্পাসের নানামুখী কর্মকাণ্ডে সরব রাকিব এখন অনেকটাই নীরব। চিকিৎসকরা জানিয়েছেন, তার দুটি কিডনিই বিকল হয়ে পড়েছে। এ অবস্থায় কিডনি প্রতিস্থাপনে প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু অর্থাভাবে তার চিকিৎসা এখন থমকে আছে।

রাকিবের গ্রামের বাড়ি বরগুনায়। বাবা একজন স্কুলশিক্ষক। ২০১৭ সালে তার বড় ভাইয়েরও কিডনি ট্রান্সপ্লান্ট করাতে হয়েছিল। পরপর দুই ভাইয়ের কিডনি ট্রান্সপ্ল্যান্টেশনের মতো ব্যয়বহুল চিকিৎসা করাতে গিয়ে পরিবারটা প্রায় নিঃস্ব। চিকিৎসার খরচ জোগাতে পারলেই বাবার কিডনিতে সেরে উঠবে সদা হাস্যোজ্জ্বল রাকিব। তাই তার পরিবার ও তার সহপাঠীরা বিত্তশালীদের কাছে সাহায্যের আবেদন করেছেন।

মহিউদ্দিন রাকিব বলেন, ২২ জুলাই আমি সর্বশেষ চেকআপ করিয়েছি। তার আগে পর্যন্ত যেটুকু আশা ছিল এখন তাও আর নেই। পরিবার থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি ট্রান্সপ্ল্যান্ট করব। আমার ক্রিয়েটিনিন যেহেতু অনেক বেড়ে গেছে তাই এর মধ্যে হয়তো কিছুদিন ডায়ালাইসিস করতে হবে। যেহেতু আমার অসুস্থতা কল্পনার চেয়েও দ্রুত বেড়েছে তাই তখনো আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেছিলাম না, এবং পরিবাবেরে সবাই তখনও জানত না। তাই সবাইকে অপেক্ষা করতে বলেছিলাম। এখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্রান্সপ্ল্যান্টের দিকেই আগাতে হবে।

রাকিবের সহপাঠী শওকত রায়হান (সবুজ) বলেন, আমাদের বন্ধু রাকিব ব্যক্তিগতভাবে খুবই বিনয়ী এবং সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করে। ওর এখন দুটি কিডনিই বিকল হয়ে আছে। প্রতিস্থাপনের জন্য ২০-২২ লাখ টাকা ওর পরিবারের পক্ষে জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু আমরা সবাই মিলে যদি এগিয়ে আসি তাহলে হয়ত রাকিব আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। সবার কাছে অনুরোধ যায় যার জায়গা থেকে এগিয়ে আসুন।

রাকিবকে সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ (ব্যক্তিগত): ০১৮৬৭৭৭৭৯৮৯ (সবুজ), ০১৭৯২১৮১১০২ (আরিফ)

নগদ (ব্যক্তিগত): ০১৬২৫৯৫৪৫০৩(মেরাজ), ০১৮২৫৮৬০৬১৪ (দেবাশীষ)

রকেট (ব্যক্তিগত)

০১৬২৫৯৫৪৫০৩২ (মেরাজ)

০১৫১৭৮৪৮৮৩৮৬ (দেবাশীষ)

এ ছাড়াও যে কোনো তথ্যের জন্য খুবির রসায়ন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. জামিল আহমেদের সঙ্গে যোগাযোগ (০১৭১৬-৬০২০০২) করার জন্য অনুরোধ করেছেন রাকিবের সহপাঠীরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!

৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!