ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে বললেন প্রধানমন্ত্রী ‘আসলে আমাকে নিয়ে ট্রল হওয়ার মতো কোনো কাজ জীবনেও করিনি’ ‘ক্ষমতার গরমের আঁচ পড়েছে’, স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় শফিকুর রহমানের উদ্বেগ কঙ্গোতে বিমান দুর্ঘটনায় দুই জেনারেলসহ নিহত ১৪ সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা ‘২০২৭ বিশ্বকাপই শেষ’—জানালেন কোহলি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ ভারতে ভেজাল মদ পানে ১৯ প্রাণহানি, গ্রেপ্তার ১৯ স্কালোনিকে নিয়ে ভক্তদের সুখবর দিলো আর্জেন্টিনা ‘দল-মত দেখবো না, অপরাধী যেই হোক আইনের আওতায় নিয়ে আসবো’

লঙ্কা প্রিমিয়ার লিগে নিজের জাত চিনিয়ে দেশে ফিরলেন হৃদয়

চলমান লঙ্কা প্রিমিয়ার লিগ দিয়ে প্রথমবারের মত ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাফনা কিংসের
  • আপলোড সময় : ১০ আগস্ট ২০২৩, সকাল ৮:৫৯ সময়
  • আপডেট সময় : ১০ আগস্ট ২০২৩, সকাল ৮:৫৯ সময়
লঙ্কা প্রিমিয়ার লিগে নিজের জাত চিনিয়ে দেশে ফিরলেন হৃদয় ছবি: বাংলা নিউজ নেটওয়ার্ক

চলমান লঙ্কা প্রিমিয়ার লিগ দিয়ে প্রথমবারের মত ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাফনা কিংসের হয়ে খেলেছেন টাইগার এই ব্যাটার। প্রথম ম্যাচ থেকেই শ্রীলঙ্কায় নিজের জাত চিনিয়েছেন তিনি। আকাশছোঁয়া স্ট্রাইক রেটে প্রতিপক্ষের বোলারদের ভুগিয়েছেন, দলকেও এনে দিয়েছেন সাফল্য।

তবে জাতীয় দলের ক্যাম্পের জন্য এলপিএলের মাঝপথে দেশে ফিরে এসেছেন হৃদয়। হৃদয়কে জাফনা কিংস দলে নিয়েছিল শোয়েব মালিকের পরিবর্তে। শোয়েব মালিক এতদিন ব্যস্ত ছিলেন কানাডার গ্লোবাল টি-২০ লিগে। সেই লিগ শেষ, মালিক তাই ফিরে এসেছেন লঙ্কায়। কিন্তু হৃদয় যা ফর্মে আছেন, তাতে জাফনা খুব করে চাচ্ছিল তিনি যেন টুর্নামেন্টের বাকি অংশেও থাকেন দলের সাথে।

হৃদয় বিসিবি থেকে অনাপত্তিপত্র পেয়েছিলেন ৮ আগস্ট পর্যন্ত। তবে অনাপত্তিপত্রের মেয়াদ বাড়ানোর জন্য বোর্ডের কাছে কোনো আবেদনই করেননি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২০২০ সালে বাংলাদেশকে বিশ্বকাপ জেতানো এই ব্যাটার। কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে মঙ্গলবার ছিল তার শেষ ম্যাচ।

শেষটাও করেছেন রঙিন, চার মেরে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশি ব্যাটার। জাফনার হয়ে ৬ ম্যাচ খেলেছেন হৃদয়। ৩ ম্যাচে দলের জয়ে তার ছিল সরাসরি অবদান। ৩৮ এর বেশি গড়ে করেছেন ১৫৫ রান। রান সংগ্রাহকের তালিকায় তার স্থান এখন তিন নম্বরে। তাই বলা যায়, এলপিএলে স্মরণীয় টুর্নামেন্ট খেলেছেন হৃদয়।

তাই তো তাকে কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট করেছে জাফনা। ভেরিফায়েড ফেসবুক পেইজে তারা লিখেছে, 'তিনি এলেন, জয় করলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তাকে আমাদের ছেড়ে দিতে হচ্ছে। আমরা এই তরুণ সুপারস্টারের দারুণ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ হৃদয় ভাই।'

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প