ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

মাহমুদউল্লাহ ছাড়াই এশিয়া কাপের দল ঘোষণা

অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে এশিয়া কাপ থেকে বাদ পরল মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই অলরাউন্ডারকে ছাড়াই এশিয়া কাপের জন্য
  • আপলোড সময় : ১২ আগস্ট ২০২৩, দুপুর ১১:২৭ সময়
  • আপডেট সময় : ১২ আগস্ট ২০২৩, দুপুর ১১:২৭ সময়
মাহমুদউল্লাহ ছাড়াই এশিয়া কাপের দল ঘোষণা ক্রিকেটার মাহমুদইল্লাহ রিয়াদ

অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে এশিয়া কাপ থেকে বাদ পরল মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই অলরাউন্ডারকে ছাড়াই এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (১২ আগস্ট) এক সংবাদসম্মেলনে এশিয়া কাপের দল ঘোষণা করেছে বিসিবি। বিসিবির ১৭ জনের স্কোয়াডে ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী হিসেবে থাকবেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। একইসঙ্গে নম্বর সেভেনের জন্য রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারি ও আফিফ হোসেনকে।

এদিকে দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন শেখ মাহেদী হাসান। সেই সঙ্গে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ওপেনার তানজিদ হাসান তামিম।

এশিয়া কাপে পেস ডিপার্টমেন্ট সামলানোর দায়িত্বে থাকছেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম। আর স্পিন আক্রমণভাগ সাজানো হয়েছে সাকিব লা হাসান, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী হাসান ও নাসুম আহমেদকে নিয়ে।

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড- সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, শেখ মাহেদী হাসান, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী ও আফিফ হোসেন।

 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প