ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা ইতালিতে বাঁধনের ওপর হামলার নিন্দা জানালেন ছাত্রদল সভাপতি জুলাই আন্দোলনে স্বামীর মৃত্যুর সাক্ষ্য দেওয়ায় মেয়েকে ধর্ষণ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী এমআরপি বন্ধ করে শতভাগ ই-পাসপোর্টের পথে বাংলাদেশ জুলাই আন্দোলনে স্বামী নিহত, স্ত্রী জবানবন্দি দেওয়ায় মেয়েকে ধর্ষণ করে আওয়ামী লীগ নেতারা তারিখ মনে না থাকলেও পুরোনো ছবি খুঁজে দেবে গুগল ফটোসের ম্যাপ ভিউ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত হচ্ছে যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী

ক্রিকেটে চালু হচ্ছে লাল কার্ড

আম্পায়ার পকেট থেকে বের করে লাল কার্ড দেখাচ্ছেন। একজন ফিল্ডারকে তাই মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হচ্ছে। সত্যিকার অর্থেই
  • আপলোড সময় : ১৩ আগস্ট ২০২৩, দুপুর ১:০ সময়
  • আপডেট সময় : ১৩ আগস্ট ২০২৩, দুপুর ১:০ সময়
ক্রিকেটে চালু হচ্ছে লাল কার্ড ছবি : সংগৃহীত
আম্পায়ার পকেট থেকে বের করে লাল কার্ড দেখাচ্ছেন। একজন ফিল্ডারকে তাই মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হচ্ছে। সত্যিকার অর্থেই ক্রিকেট মাঠে দেখা যাবে এমন অদ্ভুত দৃশ্য! বৃহস্পতিবার শুরু হতে যাওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এর নতুন আসরে মন্থর ওভার রেটের জন্য রাখা হয়েছে এমন শাস্তির বিধান।

মন্থর ওভার রেটে জরিমানা করেও তেমন লাভ না হওয়ায় সিপিএল কর্তৃপক্ষ এবার নিয়েছে এই উদ্যোগ। নির্দিষ্ট সময়ের মধ্যে ওভারের কোটা পূরণ করতে না পারলে আম্পায়ার অধিনায়ককে দেখাবেন লাল কার্ড। অধিনায়ক তার দলের যেকোনো একজন ফিল্ডারকে বাইরে বের করে দেবেন। তবে তার আগে সতর্ক হওয়ার পর্যন্ত সুযোগ পাবে দলগুলো।

টি-টোয়েন্টিতে একটি ইনিংসের জন্য সময় বরাদ্দ ৮৫ মিনিট। সিপিএলের আয়োজকরা এবার এই সময় কড়াভাবে পালন করতে চায়। ৮৫ মিনিটে ইনিংস শেষ করতে তাই ৭২ মিনিটের মধ্যে শেষ করতে হবে ১৭ ওভার। এভাবে ৭৬ মিনিট ৩০ সেকেন্ডের ভেতর ১৮, ৮০ মিনিট ৪৫ সেকেন্ডের মধ্যে ১৯ ওভার পুরো করা লাগবে।

১৮তম ওভারের শুরুতে সময় বেশি লাগলে বৃত্তের বাইরে থেকে একজন বাড়তি ফিল্ডার ভেতরে আনতে হবে। ১৯তম ওভারে একই পরিস্থিতি থাকলে দুজন ফিল্ডারকে তুলে আনতে হবে ভেতরে। তাও যদি শেষ ওভার শুরু করতে দেরি হয় তাহলে একজন ফিল্ডারকে মাঠের বাইরে চলে যেতে হবে।

তবে কঠোর এই নিয়মে কোন দল যেন অন্যায়ভাবে শাস্তি না পায় তাও নিশ্চিত করা হবে। খেলার ভেতরে চোট, ডিআরএস, ব্যাটিং দলের সময় নষ্টের বিষয় আমলে নিয়ে তৃতীয় আম্পায়ারের সময় ক্ষেপণ হচ্ছে কিনা ঠিক করবেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের