ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

তিস্তার পানি বিপৎসীমার ২০ সে.মি ওপরে, পানিবন্দি হাজারো পরিবার

তিস্তা নদীতে গত ২৪ ঘন্টা থেকে হু-হু করে পানি বৃদ্ধি পাচ্ছে। এতে করে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার
  • আপলোড সময় : ১৪ আগস্ট ২০২৩, সকাল ৯:১৪ সময়
  • আপডেট সময় : ১৪ আগস্ট ২০২৩, সকাল ৯:১৪ সময়
তিস্তার পানি বিপৎসীমার ২০ সে.মি ওপরে, পানিবন্দি হাজারো পরিবার ছবি : সংগৃহীত
তিস্তা নদীতে গত ২৪ ঘন্টা থেকে হু-হু করে পানি বৃদ্ধি পাচ্ছে। এতে করে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার নদী তীরবর্তী এলাকাগুলো প্লাবিত হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। সোমবার (১৪ আগষ্ট) সকাল ছয়টায় পানির লেভেল রেকর্ড করা হয়েছে ৫২ মিটার ৩৫ সেন্টিমিটার । অর্থাৎ বিপৎসীমার ২০ সেন্টিমিটার (বিপৎসীমা ৫২ মিটার ১৫ সেন্টিমিটার) ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নুরুল ইসলাম জানান,  বিগত ২৪ ঘন্টায় পানি লেভেল রেকর্ড গতকাল রোববার সকাল ৬টায় ৫১ মিটার দশমিক ৮৪ সেন্টিমিটার, সকাল ৯টায় ৫১ মিটার দশমিক ৯৭ সেন্টিমিটার, দুপুর তিনটায় ৫১ মিটার দশমিক ৯৮ সেন্টিমিটার,  সন্ধ্যা ৬টায় ৫২ মিটার দশমিক ৮ সেন্টিমিটার। আজ সোমবার সকাল ছয়টায় ৫২ মিটার দশমিক ৩৫ সেন্টিমিটার করা হয়েছে। যা বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপরে পানি প্রবাহিত হচ্ছে। পানি আরও বৃদ্ধি পেতে পারে বলে তিনি জানান। 

পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার নতুন নতুন এলাকা পানি বন্দি হয়ে পড়ছে। পানির নিচে তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট, আমন বীজতলা ও ধানের ক্ষেত। 

এদিকে গতকাল (১৩ আগষ্ট) নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এতে ক্রমেই বাড়ছে দুর্ভোগ। বাড়ির উঠান ও চলাচলের রাস্তা পানিতে তলিয়ে গেছে। এছাড়াও ফসলি জমি, আমনের বীজ তলা পানি বন্দি হয়েছে। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস