ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

সারা দিন কিশোরীর খোঁজে মাইকিং, রাতে পোলট্রি ফার্মের পাশে মিলল লাশ

টাঙ্গাইলের সখীপুরে আলমিনা আক্তার (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে তাকে খুঁজে না
  • আপলোড সময় : ১৪ আগস্ট ২০২৩, দুপুর ১২:২৭ সময়
  • আপডেট সময় : ১৪ আগস্ট ২০২৩, দুপুর ১২:২৭ সময়
সারা দিন কিশোরীর খোঁজে মাইকিং, রাতে পোলট্রি ফার্মের পাশে মিলল লাশ প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে আলমিনা আক্তার (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে তাকে খুঁজে না পেয়ে এলাকায় মাইকিং করা শুরু করেন পরিবারের সদস্যরা। পরে রাত সাড়ে ৯টার দিকে ছোটচওনা হারুন মার্কেট এলাকার একটি পোলট্রি ফার্মের পাশ থেকে আলমিনার লাশটি উদ্ধার করা হয়। সখীপুর থানার উপপরিদর্শক মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। 

আলমিনা ছোটচওনা হারুন মার্কেট এলাকার হাজীবাড়ি এলাকার আলহাজ মিয়ার মেয়ে। 

কিশোরীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১০টার দিকে আলমিনা তার দাদার ঘরের একটি কক্ষে ঘুমাতে যায়। রোববার সকালে তাকে আর সেখানে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর আলমিনাকে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। পরে রাত ৮টার দিকে খবর আসে স্থানীয় একটি পোলট্রি ফার্মের পাশে আলমিনার লাশ পাওয়া গেছে। 

কিশোরী আলমিনার দাদা আবদুল আজিজের দাবি তাকে কেউ হত্যা করেছে। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আলমিনা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। তবে চিকিৎসা করানো হয়েছে, এখন সে সম্পূর্ণ সুস্থ। আমার নাতনির খুনিকে ধইরা দিতে হবো, খুনির উপযুক্ত বিচার করতে হবো। খুন কইরা যারা এখানে ফালাইয়া রাখছে আমি তাগো উপযুক্ত বিচার চাই।’ 

এ বিষয়ে সখীপুর থানার উপপরিদর্শক মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, এটি হত্যা নাকি দুর্ঘটনা তা এখনই বলা যাচ্ছে না। মরদেহটি উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?